Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ২৩, ২০২৬

লা গুয়ারডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আহত শতাধিক

আরম্ভ ওয়েব ডেস্ক
লা গুয়ারডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আহত শতাধিক

আমেরিকার নিউ ইয়র্কের লা গুয়ারডিয়া বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমান।

সূত্রের খবর, আমেরিকার স্থানীয় সময় রবিবার রাতে মন্ট্রিল থেকে উড়ে এসে নিউ ইয়র্কে অবতরণ করছিল একটি সি আর জে ৯০০ বিমান। অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেই সময় বিমানটি রানওয়েতে সচল অবস্থায় ছিল। ঠিক তখনই একটি ফায়ার ব্রিগেডের ট্রাক রানওয়ে পার হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় দমকলের ট্রাকে থাকা চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি বিমানের যাত্রীদের মধ্যেও অনেকে আঘাত পেয়েছেন। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সব মিলিয়ে আহতের সংখ্যা ১০০-রও বেশি হতে পারে।

ঘটনার পর ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি অ্যাডভাইজারি জারি করেছে। নিরাপত্তার কারণে বিমানবন্দরের সমস্ত উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকতে পারে।

বর্তমানে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!