Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৯, ২০২২

রাজ্যে আসছেন না শাহ, স্থগিত অমিত-মমতা বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে আসছেন না শাহ, স্থগিত অমিত-মমতা বৈঠক

স্থগিত বৈঠক । রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ । পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয় রেখে, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত কৌশল নির্ধারণ করতে এই বৈঠক । আগামী ৫ নভেম্বর বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে ।নবান্ন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কর্মসূচি থাকার কারণেই বৈঠক আপাতত স্থগিত ৷ বৈঠকে যোগদানের কথা ছিল পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরবর্তীকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা নিজেদের নির্দিষ্ট সময় স্থির করলে এই বৈঠক হবে ।

এর আগে ২০১৮ সালে নবান্নে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হয়েছিল । সেই বৈঠকে পৌরহিত্য করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং । উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকের পর দুজনে যৌথ সাংবাদিক সম্মেলনও করেন। পূর্বাঞ্চল পরিষদের শেষ বৈঠকটি হয় ২০২০ সালে ওড়িশায় । সেখানেও উপস্থিত ছিলেন মমতা । ৫ নভেম্বরের বৈঠকের পর অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা বৈঠক হওয়ারও সম্ভাবনা ছিল । কিন্তু শাহ না আসতে পারায় তা আর হচ্ছে না ।

নবান্নের ওই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনাও তৈরি হয়েছিল । রাজ্য বিজেপি শাহের সফরে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছিল । তাদের ইচ্ছে ছিল অমিত শাহকে নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে যাওয়ার । কিন্তু আপাতত তা হচ্ছে না ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!