Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৪, ২০২৩

সিকিমে ভয়াবহ তুষারধস। হত ৭,আহত ৮০। আশঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা, বরফের তলায় ৩৫০-এরও বেশি পর্যটক ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সিকিমে ভয়াবহ তুষারধস। হত ৭,আহত ৮০। আশঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা, বরফের তলায় ৩৫০-এরও  বেশি পর্যটক ।

সিকিমে নাথুলা সীমান্তে ভয়াবহ তুষারধসে আটকা পড়েছেন সাড়ে তিনশোর বেশি পর্যটক। মৃত এ পর্যন্ত ৭, আহত ৮০। আশঙ্কা মৃতের সংখ্যা বাড়বে। সংবাদ সংস্থার খবর, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে। ৩০ জনকে বরফের তলা থেকে বের করে আনা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব সিকিমের নাথুলা সীমান্তের কাছাকাছি এলাকায়। আচমকা বহু পর্যটককে তুষারধসে শীতের ঝরাপাতার মতো ছিটকে পড়তে দেখা যায়। সংখ্যা তাঁদের বাড়তে থাকে। টহলরত এনডিআরএফ জওয়ানেরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকার্য শুরু করেন। বহু পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রশাসন সূত্রে খবর, ২০টি গাড়ি আর ৩৫০ পর্যটক ধসের কবলে পড়েন ৷

সিকিমের নাথুলা সীমান্ত ধসপ্রবণ এলাকা। বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ানরা সারা বছর এখানে রাস্তা পাহারার কাজে নিযুক্ত থাকেন। সাধারণত বর্ষার সময় নাথুলা পর্যটকদের জন্য বন্ধ থাকে। কিন্তু তাঁর অনেক আগেই ঘটল  এমন এক মর্মান্তিক দুর্ঘটনা। সিকিম পুলিশের ইনস্পেক্টর জেনারেল সোনম তেনজিং ভুটিয়া বলেছেন, ১৩ মাইল পর্যন্ত যাওয়ার জন্য অনুমতি দেওয়া  হয়েছিল। কিন্তু  বিনা অনুমতিতে তাঁরা  ১৫ মাইলে চলে যাচ্ছিলেন । আর সেই ১৫ মাইলেই দুর্ঘটনা ঘটেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!