- এই মুহূর্তে দে । শ
- মে ১৯, ২০২৫
অপারেশন সিঁদুর’ নিয়ে সামাজ মাধ্যমে পোস্ট, গ্রেফতার অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হলে অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে। বিজেপি যুব মোর্চার এক নেতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার অজিত সিং।
২২ এপ্রিলের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী ৭ মে ভোরে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান এবং পাক–অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে। এরপর উইং কমান্ডার ভ্যোমিকা সিং, বিদেশ সচিব বিক্রম মিসরি ও কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে মিডিয়াকে ব্রিফ করেছিলেন।
অশোক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদ, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিংয়ের মিডিয়া ব্রিফিংগুলিকে ‘অপটিক্যাল’ বলে বর্ণনা করেছিলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘অপটিক্যালকে বাস্তবে রূপান্তরিত করতে হবে, অন্যথায় এটি কেবল ভণ্ডামি।’
তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন অধ্যাপক আলি খানকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে মন্তব্যের জন্য নোটিশ পাঠায়। ১২ মে পাঠানো নোটিশে আলি খানকে তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করতে বলা হয়। কিন্তু তিনি নোটিশের উত্তর দেননি। মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া বলেন, ‘আমরা দেশের কন্যাদের, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিংকে স্যালুট জানাই। কিন্তু অশোক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলি খান তাঁদের সম্পর্কে যে ধরণের শব্দ ব্যবহার করেছেন, আশা করেছিলাম তিনি কমিশনের সামনে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করবেন। কিন্তু তিনি তা করেননি।’
আলি খানের মাহমুদাবাদের মন্তব্য কমিশনের নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। আলি খানের দাবি মহিলা কমিশন তাঁর মন্তব্য ভুল বুঝেছে। তিনি আগেই বলেছিলেন, ‘আমি অবাক হয়েছি যে, মহিলা কমিশন তার এখতিয়ার লঙ্ঘন করেছে। আমার পোস্টগুলিকে এতটাই ভুলভাবে পড়েছে এবং ভুল বুঝেছে যে ,তারা তাদের অর্থ উল্টে দিয়েছে।’ আলি খান আরও বলেন, ‘শান্তি ও সম্প্রীতি প্রচারের জন্য এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দৃঢ় পদক্ষেপের প্রশংসা করার জন্য চিন্তাভাবনা ও বাক স্বাধীনতার মৌলিক অধিকার প্রয়োগ করেছেন। একই সাথে যারা ঘৃণা প্রচার করে এবং ভারতকে অস্থিতিশীল করতে চায় তাদের সমালোচনা করেছেন।’
এক বিবৃতিতে অশোক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের জানানো হয়েছে যে, অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে রবিবার সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা মামলার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় তদন্তে পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সম্পূর্ণ সহযোগিতা করবে।’
❤ Support Us







