Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৬, ২০২৫

গ্রাহকদের ৪.৫৮ কোটি টাকা আত্মসাৎ করে শেয়ারবাজারে বিনিয়োগ, আটক ব্যাংক আধিকারিক

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রাহকদের ৪.৫৮ কোটি টাকা আত্মসাৎ করে শেয়ারবাজারে বিনিয়োগ, আটক ব্যাংক আধিকারিক

বিশ্বাসের ভিত্তিতে চলা ব্যাংকিং ব্যবস্থা কখনো কখনো দুর্বল হয়ে পড়ে, আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু যখন সে বিশ্বাসে সরাসরি আঘাত লাগলে, গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়বার আশঙ্কা তৈরি হয়। রাজস্থানের কোটা শহরের আইসিআইসিআই ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার সাক্ষী গুপ্তর বিরুদ্ধে ওঠা গুরুতর এ অভিযোগ, সাধারণ ব্যাংক গ্রাহকদের জন্য এক বিভীষিকাময় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ৪১ জন গ্রাহকের ১১০টি ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ৪.৫৮ কোটি টাকা তুলে নিয়েছিলেন।

সাক্ষী গুপ্ত দীর্ঘদিন ধরে ব্যাংকের গ্রাহক সংযোগ আধিকারিক হিসাবে ‘দায়িত্ব’ পালন করছেন। গ্রাহকদের সঙ্গে তাঁর সু-সম্পর্ক। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকদের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেন। কিন্তু স্টক মার্কেটের পরিচিত ঝুঁকির কারণে তিনি এই অর্থ থেকে কোনো লাভের মুখ দেখতে তো পাননি,বরংবিশাল ক্ষতির মুখে পড়েন। শেষপর্যন্ত পুরো টাকা তিনি ফেরত দিতে না পারায় ‘জালিয়াতি’র কথা জানাজানি হয়। এরপরই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ১৮ ফেব্রুয়ারি, এক গ্রাহক তার ফিক্সড ডিপোজিট সম্পর্কিত তথ্য জানতে ব্যাংকে আসেন। গ্রাহকটি অভিযোগ জানান, তার এফডি থেকে টাকা তোলা হয়েছে, তখনই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। এরপর তদন্তে বেরিয়ে আসে, ধৃত সাক্ষী গুপ্ত গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করে, পরিবারের সদস্যদের নম্বর যোগ করে দেন, যাতে গ্রাহকরা কোনো লেনদেনের এসএমএস না পান। একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মচারী এ কাজ করবার জন্য একটি সিস্টেম তৈরি করেছিলেন, যার মাধ্যমে তিনি একাই ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেন, ওটিপি পেতে পারতেন। ফলে গ্রাহকরা কোনোভাবেই প্রতারণার ব্যাপারে সন্দেহ করতে পারেননি। প্রতারিত গ্রাহক মহাবীর প্রসাদ বলেন, ‘এটা তো এখনকার যুগে বিশ্বাসঘাতকতার একটি বড় উদাহরণ। আমি কীভাবে জানবো যে আমার টাকা নিরাপদ আছে ? এমন কি এখন ব্যাংকেও টাকা রাখা নিরাপদ নয়।’

ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সূত্র জানিয়েছে, আইসিআইসিআই ব্যাংক বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। প্রতারণার সাথে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদেরও পুরোপুরি ক্ষতিপূরণ দেওয়া হবে। ধৃত সাক্ষী গুপ্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!