Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৭, ২০২৩

নির্বাচনের তারিখ ঘোষণার আগেই ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনের তারিখ ঘোষণার আগেই ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

এই বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। বিজেপি আজ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে। ভারতের নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করার আগেই বিজেপি এই প্রথম প্রার্থীদের নাম ঘোষণা করে চমক সৃষ্টি করল।

বিজেপি ৯০-সদস্যের ছত্তিশগড় বিধানসভার জন্য ২১ জন এবং ২৩০-সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভার জন্য ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের সভাপতিত্ব করার একদিন পর এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রার্থী বাছাই এবং নির্বাচনের কৌশল তৈরির জন্য দলের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।

প্রার্থীদের নাম আগেই ঘোষণা করার জন্য বিজেপি নেতৃত্বের অভূতপূর্ব সিদ্ধান্তের লক্ষ্য হল প্রার্থী পদ ঘোষণা নিয়ে দ্বন্দ্বগুলি আগাম চিহ্নিত করা যাতে সমস্যাগুলি আগেই সমাধান করা যায়।

এই বছরের শুরুর দিকে কর্ণাটকের ভোটে বিপর্যয়ের পরে, বিজেপি আর একটি বিধানসভা নির্বাচনেই পরাজয়ের মেজাজে নেই। রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরাম সহ এই বছরের শেষের দিকে নির্বাচন হতে চলেছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ রাজ্যে।
এর মধ্যে ছত্তিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানা বিজেপি বিরোধী শক্তির দ্বারা শাসিত। মিজোরামে, মণিপুর অশান্তির পরিপ্রেক্ষিতে মিত্র এবং শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টের সাথে বিজেপির সম্পর্ক তিক্ত হয়েছে। আর মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
ছত্তিশগড়ের তালিকায় একটি উল্লেখযোগ্য বিষয় হল দুর্গ-এর লোকসভা সাংসদ বিজয় বাঘেলের নাম। পাটনের প্রাক্তন বিধায়ক, তিনি এবার একই আসন থেকে বিধানসভার প্রার্থী হয়েছেন। প্রথম তালিকা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং এবং দলের অন্যান্য সিনিয়র নেতাদের নাম বাদ গেছে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিশিষ্ট মন্ত্রীদের নাম প্রার্থীদের প্রথম তালিকায় নেই।
বিজেপির ছত্তিশগড়ের তালিকায় পাঁচজন মহিলা,১০ জন তফসিলি উপজাতি এবং একজন তফসিলি জাতির প্রার্থীর নাম রয়েছে। মধ্যপ্রদেশের জন্য, দল পাঁচজন মহিলা, আটজন তফসিলি জাতি প্রার্থী এবং ১৩ জন তফসিলি উপজাতি প্রার্থীকে বেছে নিয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!