Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৬, ২০২৩

নারী নির্যাতন নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক আউট

আরম্ভ ওয়েব ডেস্ক
নারী নির্যাতন নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক আউট

বিধানসভায় মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নিগ্রহের ইস্যুতে দৃষ্টি মুলতুবি প্রস্তাব অধ্যক্ষের কাছে পেশ করে বিজেপি পরিষদীয় দল। তবে বিধানসভার অধ্যক্ষ সেই প্রস্তাব সভায় পড়তে না দিলে বিজেপি বিধায়করা সভায় দাঁড়িয়ে স্লোগান দেন। তারপর তাঁরা বিধানসভা ছেড়ে বাইরে এসে বিক্ষোভ দেখায়।। বিজেপি বিধায়কদের পক্ষে অগ্নিমিত্রা পাল বলেন, “মণিপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ১ মিনিট নীরবতা পালন করতে পারেন অথচ মালদা নিয়ে সভায় আলোচনা করতে দিচ্ছে না রাজ্য সরকার। মালদা, কোচবিহার,পাঁচলায় যা হচ্ছে সেটাতে কি মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে না?”

বিজেপি বিধায়কদের দাবি, “মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনা হবে পরে আগে মালদা নিয়ে আলোচনা করতে হবে। মণিপুর নিয়ে যদি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি বিরোধীরা দাবি করতে পারে তাহলে কেন মালদা সহ রাজ্যের যেখানে যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা নিয়ে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতিনদেবেন না?”
এদিকে বিজেপির মহিলা বিধায়ক সহ সমস্ত বিধায়ক বিধানসভায় যখন এই বিক্ষোভ দেখাচ্ছে তখন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!