- দে । শ
- নভেম্বর ১৭, ২০২১
চাপের মুখে বিএসএফ-এর সাফাই, কাজের পরিসর বেড়েছে, ক্ষমতা বাড়েনি
কেন্দ্র অতিরিক্ত কোনও ক্ষমতা দেয়নি। সাংবাদিক বৈঠক করে বুধবার জানিয়ে দিলেন বিএসএফের এডিজি ওয়াই বি খুরানা । বললেন, ‘কেন্দ্র এক্তিয়ার বাড়ালেও অতিরিক্ত কোনও ক্ষমতা দেয়নি। বিএসএফ-এর ক্ষমতা খুবই সীমিত। পরিসর বাড়লেও আইনে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই বিএসএপ-এর। রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফ-এর সম্পর্ক মসৃণ। রাজ্য পুলিশের সঙ্গে একাধিক সময় যৌথ অভিযান চলে।
সম্প্রতি বিএসএফ-এর ক্ষমতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।বলা হয় সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত এলাকায় বিএসএফ তার কার্যকলাপ করতে পারবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় রাজ্য। বিধানসভায় প্রস্তাব পাশ হয়। বুধবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএসএফ।
❤ Support Us






