- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১১, ২০২৩
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ৩৫০ প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই
শিক্ষক বদলি দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে তিনি নির্দেশ দিয়েছেন । প্রয়োজনে ৩৫০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । বিচারপতির যুক্তি, পোস্টিং ‘দুর্নীতি’র মাধ্যমে ওই শিক্ষকদের চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে । তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই ।
২০২০ সালে রাজ্য প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করেছিল রাজ্যের শিক্ষা দফতর । কোন স্কুলে কার কীভাবে পোস্টিং হবে তা নিয়ে নানা অভিযোগ ওঠে । অনিয়মের অভিযোগ তুলে কয়েক জন শিক্ষক মামলাও করেছিলেন । ২৫ জুলাই এ বিষয়ে সিবিআই, ইডির তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সে দিনই রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রথামিক শিক্ষা সংসদের অপসারিত চেয়ারম্যান তথা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যকে জেরার নির্দেশ দিয়েছিলেন তিনি । পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । সেই জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য । তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ভিডিও ফুটেজ পেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে ।
❤ Support Us







