- দে । শ
- জুলাই ২২, ২০২৬
পূর্বস্থলীর রকিকে হেফাজতে চাইল সিবিআই
অস্ত্র মামলায় পুলিশি হেফাজতে থাকা সুব্রত সরদার ওরফে রকিকে এবার হেফাজতে চাইল সিবিআই। তার বিরুদ্ধে তামিলনাড়ুতে একটি মামলা রয়েছে। সূত্রের খবর, সম্ভবত সেই মামলাতেই রকিকে হেফাজতে চেয়েছে সিবিআই। রকির আইনজীবী সিবিআইয়ের হেফাজতে চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। অস্ত্র মামলা ছাড়াও রকির বিরুদ্ধে নাদনঘাটের আইসি বিশ্ববন্ধু চট্টরাজ ও পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদারের উদ্দেশে সমাজমাধ্যমে আপত্তিকর কথাবার্তা ও অশালীন মন্তব্যের অভিযোগও উঠেছে।
রকিকে কালনা মহকুমা আদালতে পেশ করার সময় বিধায়ক ও আইসিকে কুকথা বলার জন্য ভুল স্বীকার করে রকি। বলে, ‘ভুল তথ্য ও কয়েকটা ফোনের ভিত্তিতে ওইসব খারাপ কথা বলেছি। তারজন্য আমি অনুতপ্ত। ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওনারা খুবই ভাল মানুষ। কারও এইভাবে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা উচিত নয়।’ এর আগে রকিকে সঙ্গে নিয়ে পূর্বস্থলীর হেমায়েতপুর এলাকায় অবস্থিত রকির বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেরএকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। রকিকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় এলাকায় উপস্থিত জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। গালিগালাজ করতে থাকেন।
হুমকি ও তোলাবাজির অভিযোগে সুব্রত সরদার ওরফে রকিকে প্রথমে নাগাল্যান্ড থেকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ। ওই মামলায় রকি জামিন পেলেও, পরে একটি পৃথক অস্ত্র মামলায় তাকে ফের গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
❤ Support Us






