- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৩, ২০২৩
লাল চিনের গোপন নজরে মার্কিন ওয়েবসাইট, দাবি মাইক্রোসফটের। অস্বীকার বেজিং-এর
একাধিক মার্কিন সংস্থার ওয়েবসাইট এখন চিনা হ্যাকারের নিয়ন্ত্রণে। যার মধ্যে রয়েছে মার্কিন বাণিজ্য দপ্তরের সচিব জিনা রাইমণ্ডোর ইমেইল অ্যাকাউন্টও দাবি প্রযুক্তি দুনিয়ার অন্যতম সুপরিচিত সংস্থা মাইক্রোসফটের। এ বিষয়ে এখন বিশদ ভাবে কিছু জানা যায় নি। তবে বিভিন্ন সরকারি বিভাগ সূত্রে জানানো হয়েছে বিষয়টি জানা মাত্রই কযাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছেন তারা। এরকম কোনো নজরদারির আভাস পেলেই তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদ সংস্থার খবর, র্দেশটির স্টেট ডিপার্টমেন্টও চীনা হ্যাকারদের হামলার শিকার। যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য তারা করেনি।
বুধবার মাইক্রোসফট একটি বিবৃতি জারি করে বলেছেন, একটি হ্যাকিং গ্রুপ যার নাম স্টর্ম-০৫৫৮ সংস্থার আউটলুক সার্ভিসের ই-মেইল একাউন্টগুলো অ্যাক্সেস করতে ডিজিটাল ভেরিফিকেশন টোকেন জাল করেছে। এগুলো সাধারণত একজন ব্যক্তির পরিচয় যাচাই করতে ব্যবহৃত হয়। মে মাসের মাঝামাঝি সময় থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। সম্প্রতি, নজরদারির বিষয়টি প্রকাশ্যে আসে।
পুরো ব্যাপারটি জানাজানি হওয়ার আগেই সরাসরি তাদের অ্যাডমিনের মাধ্যমে সব সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে মাইক্রোসফট। যাতে তাঁরা তদন্ত প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করতে পারেন সে কারণেই তৎপরতার সঙ্গে যাবতীয় কাজ সম্পূর্ণ করে উইণ্ডোজের অপারেটিং সিস্টেমের প্রতিষ্ঠাতা। সে সময়ই বলা হয়, চিনের হ্যাকাররা গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটিতে আক্রমণের জন্য ম্যালওয়্যার ব্যবহার করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকার বিরুদ্ধে আগে এত বড়ো সাইবার চর বৃত্তি কখনো হয়নি। বেজিং অবশ্য পুরো বিষয়টি ভ্রান্ত তথ্য নির্ভর কতগুলো বক্তব্য বলে বিষয়টি অস্বীকার করেছে।
❤ Support Us







