Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১০, ২০২৩

পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ । শাসকের বিরুদ্ধে প্রধানের পদ বিক্রির অভিযোগ বিরোধীদের।ফুরফুরায় নওশাদের সঙ্গে পুলিশের বাক যুদ্ধ

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ । শাসকের বিরুদ্ধে প্রধানের পদ বিক্রির অভিযোগ বিরোধীদের।ফুরফুরায় নওশাদের সঙ্গে পুলিশের বাক যুদ্ধ

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে গণনা পর্যন্ত রাজ্য জুড়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার বোর্ড গঠন নিয়েও সেই একই বোমাবাজি, সংঘর্ষের ছবি নজরে আসছে। কোথাও শাসক -বিরোধী সংঘর্ষ। কোথাও আবার রামধনু জোটের খবর পাওয়া যাচ্ছে। আবার কোথাও বিডিও-র নির্দেশে স্থগিত হয়ে গেল বোর্ড গঠন।

হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরায় পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে এএসপি-আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ সকালে তারা দেখেন ফুরফুরার পঞ্চায়েত অফিস তালা ঝোলানো রয়েছে। এই কাজ আইএসএফ করেছে বলেই তৃণমূল অভিযোগ করেন। এর পর বেলা বাড়তে পুলিশের সঙ্গে আইএসএফ-এর সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় উত্তেজনা বাড়ে। ফুরফুরায় রণক্ষেত্রের পরিস্থিতির মধ্যে বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে দুপুরে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, “দরগা শরীফের মধ্যে পুলিশ ঢুকে পীর সাহেবদের আক্রমণ করেছে। এখন থেকে আমার বাড়ি ২০০ কিলোমিটার দূরে,আমার বাড়িতেও ইট মারা, জানলা ভাঙা, হামলা হয়েছে। আমি পরিস্থিতি শান্ত রাখতে এখানে রয়েছি। মুখ্যমন্ত্রীকে আমি জানাবো কেন পীর সাহেবদের ওপর আক্রমণ করা হল? আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমি পুলিশকে খারাপ ভাষা বলেছি। পুলিশ যদি দালালি করে আমি দালাল বলবো না?” “ভাঙ্গরকে অশান্ত করার পর নওশাদ সিদ্দিকী ফুরফুরায় অশান্তি করছে। ক্রিমিনাল, গুন্ডা-বদমাশদের নিয়ে নওশাদ সিদ্দিকী দল করেন”, বলে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী অভিযোগ করেন। নওশাদ পাল্টা বলেন, “স্নেহাশীষদাকে আমি সম্মান করি। আমি বলতে চাই ,আপনার পুলিশ পীর সাহেবদের ওপর আক্রমণ করেছে। আমি পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করেছি।” এদিকে তালতলা রাস্তার ওপর বিক্ষুব্ধরা বাঁশ , লাঠি হাতে নিয়ে বসে পড়েছে।

এদিকে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল-বিজেপি বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ হয়। মালদার কালিয়াচকে ফের তৃণমূল নেতার বাড়ির বিছানায় থরে থরে টাকার হদিশ পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার বিছানায় থরে থরে টাকার ভিডিও ভাইরাল হতেই মালদায় শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, প্রধান পদ বিক্রি করে ওই টাকা পেয়েছেন তৃণমূল নেতা হাজি মীরাজুল বসনি।

জেলায় জেলায় চলছে পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে টাকার খেলা চলছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেতার টাকা গোনার একটি ভিডিও। সেখানে দেখাচ্ছে, বিছানায় বসে ২ জন। বিছানার উপর রাখা বেশ কয়েকটি পাঁচশো টাকার নোটের বান্ডিল। একজন টাকা গুনছেন, একজন নিচ্ছেন। তৃণমূলের একাংশের দাবি, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে টাকা নিতে তিনি গয়েশবাড়ির তৃণমূলের অঞ্চল সভাপতি হাজি মীরাজুল বসনি। অভিযোগ, মীরাজুল বসনি টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রি করা করছেন! স্থানীয়দের দাবি, প্রধানের পদের দাবিদার ছিলেন মোট ৫ জন। তাঁদের থেকে মোটা টাকা নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ সম্পর্কে অভিযুক্ত বলেন, সুদের টাকা শোধ দিতে এসেছেন এরা। এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, এই ধরনের কোনও অভিযোগ এখনও তাঁর কাছে যায়নি। তৃণমূলের তরফে জানানো হয়েছে ভাইরাল ভিডিও সত্যি হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মালদার রতুয়ার আড়াইডাঙ্গায় রামধনু জোট পঞ্চায়েত বোর্ড গঠন করল। বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল জোট করে বোর্ড গঠন করেছে। প্রধান হয়েছে তৃণমূলের মহিলা সদস্য।

দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের বোর্ড গঠন স্থগিত। পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা কম থাকায় বিডিও বোর্ড গঠন স্থগিত করে দেন। এদিকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা ছিল। অবশেষে বিরোধীরা বোর্ড গঠন করেছে। প্রধান হলেন বিজেপির অনুপ মিস্ত্রি। উপ প্রধান হলেন সিপিএম -এর জয়ী সদস্য। এই পঞ্চায়েতেরই চার জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা দেওয়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির ৩ ও সিপিএম সমর্থিত এক নির্দল প্রার্থী। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় আজ বোর্ড গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন চার বিরোধী প্রার্থী। মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। তৃণমূল ৪, বিজেপি ৬, সিপিএম ৩ এবং নির্দল ২টি আসনে জেতে। বোর্ড গঠনের আগে ১১ জন বিরোধী প্রার্থী বিজেপির জয়ী প্রার্থী অনুপ মিস্ত্রির বাড়িতে আশ্রয় নিয়েছেন। সকালে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সেখান পৌঁছন এবং বলেন যদি নিরাপত্তা অজয় রেখে বোর্ড গঠন করতে দেওয়া না হয় তাহলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। শেষ পর্যন্ত বিরোধীরাই বোর্ড গঠন করল।

খেজুরিতে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েতের বোর্ড গঠন করে রাজ্যের একাধিক জায়গা কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। বৃহস্পতিবার সকালে সেই ছবিই ফিরে এল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। অভিযোগ, বোর্ড গঠনের আগে সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!