- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২০, ২০২৫
মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সময় প্রসাশনিক দায়িত্ব সামলাবে টাস্ক-ফোর্স
আগামী ২১ মার্চ ৭ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন ২৯ তারিখ। লন্ডনে একাধিক শিক্ষ প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। তা ছাড়াও রয়েছে একাধিক কর্মসূচী। তাঁর অবর্তমানে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রসাশনিক দায়িত্ব সামলাবেন কারা? বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানালেন প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য আলাদা আলাদা টাস্ক-ফোর্স গঠন করা হয়েছে। এ কদিন তাঁরাই রাজ্যের দায়িত্ব সামলাবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক কাজের সুষ্ঠু চলাচলের জন্য বন্দ্যোপাধ্যায় ৫ মন্ত্রীকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে । এই টাস্ক-ফোর্সের সদস্যরা হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস আর ফিরহাদ হাকিম। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজীব কুমার ও মনোজ ভর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র এবং বিবেক কুমারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তাঁরা রাজ্যের জেলা আর ব্লকগুলোর ওপর নজরদারি রাখতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে, এই ৫ মন্ত্রী নবান্নে বসে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে, তাঁরা নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। দলের ভার থাকছে অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী-সহ অন্যান্য শীর্ষ নেতাদের হাতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা এখানকার অফিসারদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবো। চিফ সেক্রেটারি আমার সঙ্গে যাবেন, আমরা নিয়মিত ফোনের মাধ্যমে যোগাযোগে থাকব। কিন্তু তবুও, কিছু বিশেষ দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে আমি একটি টাস্ক ফোর্স তৈরি করেছি, যারা প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং জেলা-ব্লকগুলোর কাজকর্ম মনিটর করবেন।’ মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, তিনি এই সফরে বিশেষভাবে ব্যবসায়িক আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে অংশগ্রহণ, বিজনেস মিটিং, ২৪ মার্চ ইন্ডিয়া হাই কমিশনে অনুষ্ঠান, ২৫ মার্চ বিজিবিএসের অনুষ্ঠান, ২৬ মার্চ জিটুজি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অনুষ্ঠান এবং ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান। ২৮ মার্চ দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাজ্যের প্রশাসনিক কাজ চলতি রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন, যাতে তাঁর অনুপস্থিতিতে কোনো প্রশাসনিক ঘাটতি বা সমস্যা তৈরি হবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরের আগে বৃহস্পতিবার রাজ্যের সব জেলার জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
❤ Support Us






