Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৯, ২০২৩

ডান কাঁধে টিউমার, মুখ্যমন্ত্রী এসএসকেএম-এ এলেন স্বাস্থ্যপরীক্ষা করাতে

আরম্ভ ওয়েব ডেস্ক
ডান কাঁধে টিউমার, মুখ্যমন্ত্রী এসএসকেএম-এ এলেন স্বাস্থ্যপরীক্ষা করাতে

শুক্রবার হঠাৎই এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসএসকেএমে তাঁর ডান কাঁধে ছোট একটি টিউমার ধরা পড়েছে, সেটি অস্ত্রোপচার হতে পারে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি রুটিন চেকআপ করাতেই এসএসকেএম হাসপাতালে এসেছিলেন।

শুক্রবার দুপুর পৌনে তিনটে নাগাদ আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চলে আসেন। তিনি উডবার্নে ওয়ার্ডে ঢোকার মুখেই দেখেন হাসপাতাল চত্বরে প্রচুর  ভিড় জমে গিয়েছে। এই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “কী ব্যাপার? এখানে এতো ভিড় কেন?” তার পরই মুখ্যমন্ত্রী বলেন, “সময় হয় না, তাই চেকআপ করাতে এসেছি। কিছু এক্স রে, ইসিজি করাবা।”

এদিকে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট্ট টিউমারের খোঁজ পাওয়া গিয়েছে। বারবার বলা সত্বেও তিনি অস্ত্রোপচার করাচ্ছিলেন না। অবশেষে এসএসকেএমের চিকিৎসকদের অনুরোধে তিনি হাসপাতালে আসতে রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রীর কয়েকটি রিপোর্ট দেখে অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছোবার পরেই সেখানে পৌঁছে যান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক। সার্জারি, অ্যানাস্থেসিস্ট-সহ একাধিক বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিছু জাননি। বরং রুটিন স্বাস্থ্যপরীক্ষা করতেই হাসপাতালে এসেছেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!