Advertisement
  • দে । শ
  • জুলাই ২৫, ২০২৩

খেলোয়াড়দের কর্ম সংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে সিভিক ভলিন্টিয়ার পদ, টুইটে বার্তা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
খেলোয়াড়দের কর্ম সংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে সিভিক ভলিন্টিয়ার পদ, টুইটে বার্তা মুখ্যমন্ত্রীর

খেলোয়াড়দের মধ্য থেকে সিভিক ভলিন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে রাজ্যের সাফল্য তুলে ধরে মঙ্গলবার ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন,

“আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এখন জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও ৫৮ জন বিজয়ী এবং রানার্স আপ অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলিন্টিয়ার হিসেবে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে এবং এইভাবে, সফল তরুণ ক্রীড়া প্রতিভাদের মধ্যে থেকে এই ধরনের সিভিক ভলিন্টিয়ার নিয়োগের মোট সংখ্যা ৪ হাজার ৪৩২-এ পৌঁছেছে। পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের যুবকদের মধ্যে ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করতে এবং তাঁদের ভাল ক্যারিয়ারের ভিত্তি প্রদানের জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সিভিক ভলিন্টিয়ার পদ সৃষ্টি করেছে। তার পর থেকে বহু খেলোয়ার, যুবক, যুবতী সিভিক ভলিন্টিয়ারের কাজ পেয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!