- এই মুহূর্তে দে । শ
- মে ৬, ২০২৩
রণদীপের মুখে খাড়গে হত্যার ষড়যন্ত্র তত্ত্ব। নির্বাচন জিততে কংগ্রেসের ঘৃণ্য কৌশল, পালটা তোপ বিজেপির
জমে উঠেছে কর্ণাটকের রাজনৈতিক রঙ্গমঞ্চ। দিনকয়েক আগেই নির্বাচনী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত দেওয়া নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার তাঁর দলের প্রার্থীর বিরুদ্ধে আনা হল হত্যার অভিযোগ। হাত শিবিরের বক্তব্য, তাদের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারকে মেরে ফেলবার ষড়যন্ত্র করছে বিজেপি। যা নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি।
শনিবার দলের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজে ওয়ালা একটি অডিও টেপ প্রকাশ্যে আনেন। যাতে শোনা যাচ্ছে, কলবুর্গি জেলার চিত্তাপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোরের কণ্ঠ। কন্নড় ভাষায় তিনি তার অনুগামীদের বলছেন, খাড়গে ও তার স্ত্রী এবং পরিবারকেও তিনি মুছে ফেলবেন। (অডিওর সত্যতা যাচাই করেনি আরম্ভ)
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, প্রাণনাশের উদ্দেশ্যেই এমন বক্তব্য রেখেছেন বিজেপি প্রার্থী। নিজেদের পরাজয় বুঝতে পেরেই এমন ঘৃণ্য ষড়যন্ত্রে সামিল হয়েছে বিজেপি নেতৃত্ব। সাধারণ সম্পাদকের বক্তব্য, রাঠোর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ,। তাই তাদের নীরবতা স্বাভাবিক। তবে, কর্নাটকের মানুষ এ ষড়যন্ত্রের যোগ্য জবাব বোতাম টিপে দিয়ে দেবেন।
বিতর্কিত অডিও টেপ সামনে আসতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। চাপের মুখে মুখ খুলেছেন রাঠোর। তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে, অডিও টাই ভুয়ো।তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করে রাজনৈতিক ফায়দা তুলতে এমন কাজ করেছে কংগ্রেস। তিনি বলেছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তার জন্য খাড়গে ও তার পরিবাররের কোনো ক্ষতি করবার অভিপ্রায় তার নেই। উল্লেখ্য চিত্তপুর থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন খাড়গেপুত্র প্রিয়াঙ্ক।কয়েকমাস আগে যাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন বিজেপি প্রার্থী। পরে অবশ্য জামিনে রেহাই পান। তাই তার পক্ষে হত্যার ষড়যন্ত্র করা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করে কংগ্রেস নেতৃত্ব। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই। তিনি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
❤ Support Us






