- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৮, ২০২৩
সাংসদ পদ ফিরে পেতেই দুদিনের ওয়েনাড সফরে রাহুল, টুইট বার্তায় মন্তব্য দলের সাধারণ সম্পাদকের
নিজের লোকসভা কেন্দ্র পরিদর্শনে যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কথা বলবেন কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে। আগামী ১২ ও ১৩ আগস্ট দু দিনের সফরে আগস্ট একাধিক জনসভায় তাঁর অংশগ্রহণ করার কথা রয়েছে। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল টুইট বার্তায় মঙ্গলবার একথা জানিয়েছেন। প্রসঙ্গত, সাংসদ ফিরে পাওয়ার পর এটাই তাঁর প্রথম সফর। যা নিয়ে কেরালার দলীয় শাখায় শুরু হয়েছে জোর তৎপরতা।
মঙ্গলবার বেণুগোপাল আরো বলেন, রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পাওয়ায় ওয়েনাড়ের মানুষ রীতিমতো আপ্লুত। কারণ গণতন্ত্রের জয় হয়েছে ও তাদের কণ্ঠস্বর পুনরায় জায়গা ফিরে পেয়েছে সংসদে। সাধারণ মানুষ তাঁকে শুধুমাত্র সাংসদ নন, তাঁদের পরিবারের একজন বলে দাবি করেছেন তিনি।
সোমবার সংসদের অধিবেশন শুরুর পরেই লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, শীর্ষ আদালতের রায়ে সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল। তাঁর কিছু ক্ষণ পরেই সংসদ ভবনে উপস্থিত হন তিনি। সেখানে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলেও প্রথম দিন এ নিয়ে কোনো কথা বলেননি তিনি। এ নিয়ে আলোচনা করেন কংগ্রেসের অপর সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, বাধ্য হয়েই আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি।মণিপুরের প্রতি ন্যয্য বিচার চেয়ে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মণিপুরের জন্য বিচার চাইছে। এমন পরিস্থিতিতে ওয়েনাডে কোন বক্তব্য রাখেন সোনিয়া পুত্র সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
❤ Support Us







