- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৫, ২০২৩
“রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন”, তৃণমূলের সুরে বোসের নিন্দায় সেলিম
তৃণমূলের পর এবার সিপিএম সরাসরি রাজ্যপালকে আক্রমণ করা শুরু করল। এতদিন কুণাল ঘোষ বলতেন রাজ্যপাল রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিজেপির দলদাসে পরিণত হয়েছে। এবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন। সিপিএম রাজ্য সম্পাদক বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিজেপি নেতা হওয়ার চেষ্টা করছেন। এমনকী রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে বলেও সুর চড়িয়েছেন সেলিম। আসলে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাজ্যপালকেই জড়িয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। আর এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এর ফলে সেলিমের রাজ্যপালকে সমালোচনা তৃণমূলের রাজ্যপালকে সমালোচনার সঙ্গে মিলে যাচ্ছে।
সিপিএম রাজ্য সম্পাদক এদিন বলেছেন, “রাজ্যপাল রাজ্যের গণতন্ত্রকে ঠান্ডা ঘরে পাঠাচ্ছেন। অমিত শাহের নির্দেশে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিজেপি নেতা হতে চাইছেন। এখন যেখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যেতে পারছে না সেখানে রাজ্যপাল চলে যাচ্ছেন।”
এদিকে সেলিমের এই রাজ্যপালের সমালোচনা আসলে তৃণমূলের হাত শক্ত করবে বলেই রাজনৈতিক মহলের অভিমত। রাজনৈতিক অভিজ্ঞরা বলছেন, এই প্রসঙ্গে সেলিমের সরাসরি রাজ্যপালকে বিজেপির নেতা হতে চাইছেন বলা ঠিক হয়নি। এর ফলে বিজেপি বিরোধীতা করতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে সেলিম তৃণমূলেরই সুবিধা করে দিলেন। এবার রাজ্যপালের সমালোচক হিসেবে কুণাল ঘোষের ভাষা ও মহম্মদ সেলিমের ভাষা এক মনে হচ্ছে।
❤ Support Us








