Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৮, ২০২৩

অভিষেককে ট্যুইটে “প্রস্টিটিউট” লিখে সমালোচনার মুখে সেলিম। ট্যুইটারের ত্রুটি শুধরে ফেসবুকে কী লিখলেন সিপিএম রাজ্য সম্পাদক

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেককে ট্যুইটে “প্রস্টিটিউট” লিখে সমালোচনার মুখে সেলিম। ট্যুইটারের ত্রুটি শুধরে ফেসবুকে কী লিখলেন সিপিএম রাজ্য সম্পাদক

তৃণমূল সাংসদ তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে গিয়ে সোমবার একটি অশালীন শব্দ নিজের ট্যুইটে ব্যবহার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই নিয়ে দলের অন্দরে ও সোশ্যাল মিডিয়ায় সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। সোমবারের সেই টুইট নিয়ে সেলিম দুঃখপ্রকাশ করেননি। কিন্তু মঙ্গলবার সাতসকালে ফেসবুক পোস্টের মাধ্যমে টুইটের ‘ভুল’ শুধরে নিয়েছেন সেলিম।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে কটাক্ষ করতে গিয়ে সোমবার সেলিম লিখেছিলেন, ‘‘অভিযোগ, তিনি (অভিষেক) তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ টুইটে ইংরাজিতে ‘প্রস্টিটিউট’ শব্দটি লিখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। তা নিয়ে দলের মহিলা নেতৃত্বের একাংশ সমালোচনায় বিদ্ধ করেছিলেন তাঁকে। তাঁদের বক্তব্য ছিল, বামপন্থীরা ‘প্রস্টিটিউট’, ‘পতিতা’ বা ‘বারবণিতা’ শব্দগুলি ব্যবহার করে না। বরং সেই মহিলাদের সম্মানার্থে তাঁদের ‘যৌনকর্মী’ বলা হয়। যার ইংরেজি ‘সেক্স ওয়ার্কার’।

সোমবারের পর মঙ্গলবার সকালেই সেলিমের ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়েছে। সিপিএমের অনেক নেতা সেটি ‘শেয়ার’ও করেছেন। সেই পোস্টের দ্বিতীয় অংশে লেখা, “১৫ জন বিদেশি যৌনকর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারে অভিযুক্ত।” সোমবারের টুইটে অভিষেকের ছবি সংবলিত একটি খবরের লিঙ্ক ‘শেয়ার’ করেছিলেন সেলিম। এই খবরে ব্যবহৃত ছবিটি রবিবার অভিষেক তাঁর ইনস্টাগ্রাম-এর স্টোরিতে পোস্ট করেছিলেন। সেলিম তাঁর ফেসবুক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে যা লিখেছেন তাতে তাঁর লক্ষ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা স্পষ্ট।

এই ফেসবুক পোস্টার হেডিং-এ সেলিম লিখেছেন,”সাংসদ তথা মাফিয়া ডনকে বিদেশে পালতে সাহায্য করেছিল বিজেপি। ফেসবুক পোস্টে লিখেছেন, “কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি- একাধিক কেলেঙ্কারিতে জড়িত সাংসদ তথা মাফিয়া ডন নিউইয়র্ক থেকে সেলফি শেয়ার করেছে। ১৫ জন ‘যৌনকর্মী’র অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারে অভিযুক্ত। তাকে আবার দেশ থেকে পালতে সাহায্য করেছিল বিজেপি নেতারা।” সেলিমের সোমবারের ‘বিতর্কিত’ টুইটের বাংলা তর্জমা করা হয়েছে ফেসবুকে, তাই এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এই ফেসবুক পোস্ট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কৌশলে নিজের “বিতর্কিত” ট্যুইটে ব্যবহৃত শব্দও তিনি প্রত্যাহার করেছেন।

সেলিমের এই জাতীয় শব্দ চয়নে দলের অনেক নেক-কর্মী ও মহিলা সংগঠনের নেতৃত্বরা অসন্তোষ প্রকাশ করে বলেছেন “পতিতা” শব্দটা আমরা ব্যবহার করি না। আমরা “যৌনকর্মী” শব্দটা এ ক্ষেত্রে ব্যবহার করি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!