- দে । শ
- মার্চ ৩, ২০২৩
নির্বাচনের ফল প্রকাশের পর মেঘালয়ে অশান্তি, অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি
চিত্র : সংবাদ সংস্থা
ভোট গণনা পরবর্তী হিংসার জেরে কার্ফিউ জারির পথে হাঁটল মেঘালয়। স্থানীয় প্রশাসনের বক্তব্য, হিংসাত্মক ঘটনা অন্যত্র যাতে ছড়িয়ে না পরে সে জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার, সংবাদমাধ্যমে ভুলবশত সোহরার এনপিপি প্রার্থীকে জয়ী হিসাবে দেখানো হয়। পরে, ইউডিপি প্রার্থী জয়ী হওয়ার খবর আসার পর এনপিপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে, পাথর ছুড়তে শুরু করেন। পরে সে অশান্তির রেশ মাইরাং সহ অন্যত্র ছড়িয়ে পড়ে। জয়ন্তি পাহাড়ের একাধিক জায়গা থেকে গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি ভাঙচুড়ের অভিযোগ আসতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। জেলা শাসক বি এস সোহলিয়া জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে অনির্দিষ্টকালের জন্য সাসনিয়াংএ কার্ফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন।
পশ্চিম জয়ন্তিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ পুনঃস্থাপনে সিআরপিসির ১৪৪ ধারা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জেলা শাসক জানিয়েছেন, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কার্ফিউ জারি থাকবে সাসনিয়াং-এ।
❤ Support Us






