Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২২

স্বামীকে খুন, ইরানে মৃত্যুদণ্ড তিন বালিকা বধূর

ইরানে বাড়ছে বালিকাদের মৃত্যুদণ্ডের হার

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বামীকে খুন, ইরানে মৃত্যুদণ্ড তিন বালিকা বধূর

স্বামীকে হত্যা করার প্রমাণিত অভিযোগে ইরান তিনজন মহিলাকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানের এ খবরের সূত্র একটি মানবাধিকার সংগঠন। গত এক সপ্তাহে ৩২জনকে ফাঁসি দিয়েছে ইরান। সম্প্রতি শিয়া শাসিত দেশটিতে মৃত্যুদণ্ড বাড়ছে। গত কয়েকবছর কঠোর অআইন প্রয়োগ শিথিলতা দেথা দেয়। ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে আবার রাষ্ট্রীয় হত্যার খড়্গ ঝুলতে শুরু করেছে।

ইরানের মানবাধিকার গোষ্ঠী বলেছে, একজন নাবালিকা বধূ, যার বয়স ১৫, স্বামীকে হত্যার অপরাধে জেল খাটছিলেন। বুধবার তাকে আরও দুই মহিলার সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বিশ্বের যে কোনও দেশের চেয়ে মহিলাদের মৃত্যুদণ্ডের হার ইরানে অনেক বেশি। অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা স্বামী ঘাতক। এইভাবে মেয়েদের ফাঁসিতে ঝুলিয়ে দেবার বিরুদ্ধে পৃথিবীর নানা দেশে প্রতিবাদ হচ্ছে। প্যারিসে, লন্ডনে ক্ষোভের ঝড়ো প্রকাশ ঘটছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!