Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৯, ২০২৫

জয়েন্টে দেশের সেরা কাটোয়ার দেবদত্তা, মেধা তালিকায় খড়্গপুরের অর্চিষ্মান নন্দী

আরম্ভ ওয়েব ডেস্ক
জয়েন্টে দেশের সেরা কাটোয়ার দেবদত্তা, মেধা তালিকায় খড়্গপুরের অর্চিষ্মান নন্দী

মেধা, শ্রম, প্রতিভা আর কঠোর অধ্যবসায়ে মিলল তুঙ্গ সাফল্য। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের মেইন পরীক্ষায় ফলাফলে উজ্জ্বল হয়ে উঠল রাজ্যের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া কাটোয়ার দেবদত্তা মাজির নাম। ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের টপারের তালিকায় রয়েছে ২৪ জন মেধাবী। পশ্চিমবঙ্গের ২ জন। কাটোয়ার দেবদত্তার সঙ্গে এই তালিকায় রয়েছে খড়্গপুরের অর্চিষ্মান নন্দী। দেবদত্তার কৃতিত্ব মফসসল শহরের বাংলা মাধ্যমের ছাত্রী হয়ে দেশের বড় বড় শহরের নামকরা প্রতিষ্ঠানের ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের পিছনে ঠেলে মেধা তালিকার শীর্ষস্থান দখল।

এর আগে জয়েনট এন্ট্রান্স মেইন পরীক্ষার প্রথম পর্যায়ে ফলাফলে দেশের মধ্যে পঞ্চদশ স্থান হলেও রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল কাটোয়ার ডিডিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাজি। প্রথম পর্যায়ের পরীক্ষায় দেবদত্তা পার্সেন্টাইল ছিল ৯৯.০২১ শতাংশ, এবার ১০০ স্কোর করেছে।সর্বভারতীয় পরীক্ষায় দেশের ২৪ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল পেয়েছে। দেবদত্তা এখন পরিবারের সঙ্গে বীরভূমের বোলপুরে এক আত্মীয়ের বাড়িতে আছে বলে জানিয়েছেন তাঁর মা পেশায় শিক্ষিকা শেলি দাঁ।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী দেবদত্তার লক্ষ্য আইআইটি-তে পড়াশোনা করা। দেবদত্তা এই সাফল্যের জন্য মা শেলী দাঁ ও শিক্ষকদের কৃতিত্ব দিয়েছে। দেবদত্তা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জয়েন্ট এন্ট্রাসের প্রস্তুতি নিতে দেবদত্তা মাধ্যমিকের পর থেকে পাঠ্যবই ছাড়াও নিয়মিত অনলাইনে পড়াশোনা করেছে। দেবদত্তা পড়াশোনা ছাড়া আর কিছুই বোঝে না বলে জানান তার মা শেলী। বলেন, ওকে কোনোদিন পড়ার জন্য বলতে হয়নি। আরও বলেন, মেয়ের ইচ্ছা বেঙ্গালুরু আই আই এস সি কিংবা আই আই টি তে পড়াশোনা করা। সর্বভারতীয় পরীক্ষায় কাটোয়ার সঙ্গে বাংলার মুখ উজ্জ্বল করায় দেবদত্তাকে শুভেচ্ছা জানান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পুরপ্রধান সমীর সাহা-সহ বহু বিশিষ্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!