Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৫, ২০২৩

ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু এসএসকেএম হাসপাতালে। দলের বিধায়কের প্রয়াণে টুইট শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু এসএসকেএম হাসপাতালে। দলের বিধায়কের প্রয়াণে টুইট শুভেন্দুর

বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে এসেও অধিবপশনে যোগ দিতে পারলেন না বিজেপির ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন। কিন্তু রবিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ, মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ফুসফুসজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়স হয়েছিল ৬১ বছর। দলীয় নেতার প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেন শুভেন্দু অধিকারী।

এদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, ধূপগুড়ির বিধায়ককে এসএসকেএম হাসপাতালের আইটিইউতে ভর্তি করা হয়েছিল। রাতে তাঁর খুব শীত লাগে। তাঁকে চাদর দেওয়া হয়নি। শেষে তাঁর পুত্র কর্তৃপক্ষকে বলে চাদরের ব্যবস্থা করেন। তারপর ওই রাতেই তাঁকে সিটি স্ক্যান করার জন্য স্ট্রেচারে করে যখন আইটিইউ থেকে বের করা হচ্ছে তখন স্ট্রেচার ধরার জন্য কোনও হাসপাতাল কর্মী ছিল না। বাড়ির লোকেরাই স্ট্রেচার টেনে নিয়ে যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের এই এসএসকেএম হাসপাতালে মৃত্যুর পরও চিকিৎসা ও হাসপাতলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। মদন মিত্রও সম্প্রতি এক রোগীকে ভর্তি করাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে যে পরিস্থিতির সম্মুখীন হন এবং তা নিয়ে বিরোধীতা করেন সেটা সবার জানা। আমি এবার দেখলাম আমাদের বিধায়ককে এক কথায় গাফিলতিতে মরতে হল। আমি এখন ভাবছি, আমার পরিবারের কাউকে কোনও সময় এসএাকেএম হাসপাতালে আনবো কি না।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথম জেতেন বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি রায়কে। ধূপগুড়িতে বিজেপি প্রার্থীর এটাই প্রথম জয়লাভ। এবার বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে কলকাতায় আসেন বিষ্ণুপদ রায়। কিন্তু রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকালেই তাঁর মৃত্যু হল। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ধূপগুড়িতে। শোকপ্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আত্মার শান্তি কামনা করেন বিরোধী দলনেতা এবং টুইট করেন।

মঙ্গলবার সকালে রাজ্য বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এই বিধায়কের মরদেহ। সেখান থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। এখানেই সবাই শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপি বিধায়ককে। রবিবার পার্ক স্ট্রিটের এমএলএ হোস্টেলে ওঠেন। এখান থেকেই তাঁর বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য বিজেপি বিধায়করা তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। অবশেষে এসএসকেএম হাসপাতালেই তাঁর মৃত্যু হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!