- দে । শ
- জুন ৩০, ২০২৫
লোকশিল্পী সম্মেলন এবার পূর্ব বর্ধমান জেলায়
পূর্ব বর্ধমান জেলা লোক শিল্পী সম্মেলন আয়োজিত হল পূর্বস্থলী ১নং ব্লকের নজরুল মঞ্চে। প্রায় ৫০০ লোকশিল্পীর উপস্থিতিতে সম্মেলনের সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তার আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জন সচেনতা গড়ে তোলা হয়। শোভাযাত্রায় মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল-সহ বহু বিশিষ্ট পা মেলান। তিনি পথ চলতি বাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর আবেদন জানান। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, পূর্বস্থলী ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ও বিশিষ্ট জনেরা।
লোকশিল্পীদের উৎসাহ দিতে রাইবেঁশে শিল্পী বাবলু হাজরা ও তার সম্প্রদায়কে মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রী লোকশিল্পীদের বিভিন্ন সরকারি সুবিধার তথ্য পরিসংখ্যান তুলে ধরেন। লোকশিল্পীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যেমে বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক গান প্রস্তুত করতে বলেন। সেইসঙ্গে কৃষ্ণযাত্রার পুরনো গরিমা ফেরানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
❤ Support Us





