Advertisement
  • দে । শ
  • জুলাই ১৮, ২০২২

রাষ্ট্রপতি নির্বাচনের শুরু, দেশ জুড়ে চলছে ভোটগ্রহণ পর্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের শুরু, দেশ জুড়ে চলছে ভোটগ্রহণ পর্ব

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দেশ জুড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব । ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে । বিজেপি বিধায়ক, সাংসদ সহ অনেক অবিজেপি দলের প্রতিনিধিরাও এবার রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে লড়াইয়ের আগেই বেশ খানিকটা টেক্কা দিয়েছেন দ্রৌপদী। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আজ ভোটগ্রহণের পর আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২১ জুলাই রাষ্ট্রপতি পদে ভোটের ফল প্রকাশ।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার সকালে নিউটাউনের হোটেল থেকে বিশেষ বাস বিজেপি বিধায়কদের পৌঁছে দেয় রাজ্য বিধানসভায় । ভোটের লাইনে দাড়িয়েই বিজেপি এবং তৃণমূল বিধায়করা শুরু করেন অভিযোগ-পাল্টা অভিযোগ । আজ বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!