- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৫, ২০২৪
বহিস্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব ইডি–র। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডাকল দেবকে
বিদেশি মুদ্রা নিয়ন্ত্রম আইন লঙ্ঘন করার অভিযোগে লোকসভা থেকে বহিস্কৃত কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৯ ফেব্রুয়ারি তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। মহুয়া মৈত্র অবশ্য জানিয়েছেন, তিনি কোনও সমন পাননি। তিনি এও দাবি করেছেন, ইডি তাঁর বিরুদ্ধে এই ধরণের কোনও অভিযোগ আনতে পারে না। ইডিকে আইনজীবীর চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন মহুয়া মৈত্র।
বহিস্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। সংসদে এমনই অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। জাতীয় সুরক্ষার সঙ্গে আপস করে মহুয়া মৈত্র বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত হওয়ার অভিযোগ ওঠার পর বিতর্ক শুরু হয়েছিল। লোকসভার এথিক্স কমিটিকে ঘটনার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। এথিক্স কমিটি ৪৯৫ পাতার রিপোর্ট জমা দেয়। এথিক্স কমিটির রিপোর্টে উঠে এসেছে, মহুয়া মৈত্রের সাংসদ আইডি দুবাই, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেঙ্গালুরু থেকে ব্যবহার করা হয়েছিল।
এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রর সাংসদ আইডি অন্যের সঙ্গে শেয়ার করে নেওয়ার বিষয়টিকে ‘অনৈতিক আচরণ’ এবং ‘সংসদের অবমাননা’ হিসাবে অভিহিত করা হয়। এথিক্স কমিটি রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশও করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে মহুয়াকে বহিস্কার করা হয়। বহিস্কারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। মামলাটি এখনও বিচারাধীন। মহুয়া মৈত্র বলেছিলেন, নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত থাকার জন্য তিনি দর্শন হিরানন্দানির অফিসের কাউকে প্রশ্ন টাইপ করার জন্য আইডি দিয়েছিলেন।
দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ নিয়ে সিবিআই মহুয়া মৈত্রকে বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছিল। তার উত্তরও দিয়েছেন মহুয়া। সিবিআই এখন সেই উত্তর পরীক্ষা করছে বলে জানা গিয়েছে। সিবিআই লোকপালের রেফারেন্সে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক তদন্ত চালাচ্ছে। এর মাঝেই লোকসভার এই বহিস্কৃত সাংসদকে ইডি–র সমন।
বৃহস্পতিবার দুপুর থেকেই একের পর এক নেতাকে ইডি তলব করছে। গরু পাচার মামলায় ইডির নোটিস পান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এছাড়াও অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয় বিধায়ক মুকুল রায়কে। দুজনকেই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে । ২১ তারিখ দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতা সাংসদ দেবকে
❤ Support Us







