- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ৩, ২০২২
কলোম্বিয়া টালমাটাল, গাড়িতে বোমা, নিহত ৮ পুলিশকর্মী
শুক্রবারের ঘটনা। কলোম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরণে ৮ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। গত ৬০ বছরে, এরকম বড়ো হামলার ঘটনা ঘটেনি। প্রশাসন বিস্ফোরণ নিয়ে উদ্বিগ্ন। কারা, কী কারণে বোমা–হামলা ঘটিয়েছে, পুলিশ তা নানাস্তরে খতিয়ে দেখছে। কলোম্বিয়ার সান সুইস অঞ্চলের এই হামলা নিয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, ‘কোনও সন্ত্রাসকে বিলকুল বরদাস্ত করা হবে না। আমরা সবদিক থেকে প্রস্তুত। জনগন আমাদের সঙ্গে আছে। কতিপয় কাপুরুষ দেশের শআন্ত নষ্ট করতে পারবে না।’ পুলিশ জানিয়েছে, তাদের গাড়িতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সরকার জানিয়েছে, একটি সন্ত্রাসী সংগঠন তাদের পূর্বতন নেতৃত্বের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে। নতুন ২৪০০ ‘যোদ্ধা’কে তাদের গোষ্ঠীতে অন্তর্ভূক্ত করেছে।
কলোম্বিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। হালে কয়েকজন বিদ্রোহী কমান্ডার নিহত হয়েছেন। অনেকেই ভেনেজুয়েলার সীমান্ত পেরিয়ে গেরিলা যুদ্ধ চালাচ্ছে। প্রেসিডেন্ট পেট্রো–র ১৯ গেরিলার বামপন্থী সদস্যদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছেন। পূর্বতন সংগঠনের যুদ্ধ বিরতি মানতে রাজি নয় গেরিলারা। কলোম্বিয়ার সন্ত্রাসের অর্থনৈতিক ভিত্তি মাদক পাচার। বাম ও জনপন্থী আধা–সামরিক বাহিনীর লড়াইয়ে, ১৯৮৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত দক্ষিণ আমেরিকার ছোট দেশটিতে অন্তত ৪ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন মহলের আশঙ্কা, গৃহযুদ্ধের পরিস্থিতি আবার ফিরে আসতে পারে।
❤ Support Us





