Advertisement
  • দে । শ
  • জুলাই ১২, ২০২৫

একুশে জুলাই-এর সমাবেশে যোগ দেবেন পরিযায়ী শ্রমিদের পরিবার, শাসক শিবিরের প্রস্তুতি শুরু জেলায় জেলায়

আরম্ভ ওয়েব ডেস্ক
একুশে জুলাই-এর সমাবেশে যোগ দেবেন পরিযায়ী শ্রমিদের পরিবার, শাসক শিবিরের প্রস্তুতি শুরু জেলায় জেলায়

ভিন রাজ্যে কাজে গিয়ে হয়রানির শিকার। বাংলায় কথা বললেই বাংলাদেশী তকমা লাগিয়ে পুশ ব্যাকের মত ঘটনা ঘটেছে। অনেককে সরকারি ভাবে কিংবা স্থানীয়রা রাজ্য ছেড়ে চলে যাওয়ার ফরমান দেওয়া হচ্ছে। এই আবহে আতঙ্কে রয়েছেন ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা। তাদের পরিবার পরিজনও উদ্বেগে দিন কাটাচ্ছেন। এবারে কলকাতায় ২১ জুলাই সমাবেশে অনেক পরিযায়ী শ্রমিকের পরিবার জেলা থেকে শামিল হবেন।

শনিবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি–‌র বসিরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় খোলাপোতায় বলাকা হলে। সেখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি–‌র বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি এটিএম আবদুল্লা রনি, জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বিধায়ক সুকুমার মাহাতো, ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, জেলা যুব তৃণমূলের সভাপতি শমীক রায় অধিকারী, রাজ্য আইএনটিটিইউসি নেতা কৌশিক দত্ত প্রমুখ। এদিন প্রস্তুতি সভায় কেবলমাত্র সংগঠিত ও অসংগঠিত শ্রমিকরাই উপস্থিত ছিলেন। সংগঠনের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক দত্ত বলেন, সুন্দরবন লাগোয়া ব্লকগুলিতে প্রচুর মানুষ অন্যরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। বসিরহাট মহকুমায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৮২ হাজার। ব্লকে ব্লকে ছড়িয়ে আছেন তাঁদের পরিবার পরিজন। তাঁরা বুঝেছেন একমাত্র মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন। ২১ জুলাই মমতা ব্যানার্জি কী বার্তা দেন তার অপেক্ষায় আছেন তাঁরা। আইএনটিটিইউসি–‌র জেলা সভাপতি এটিএমাবদুল্লা বলেন, ‘‌পরিযায়ী শ্রমিক নিয়ে কেন্দ্রে বিজেপি সরকার যে নীতি নিচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার শিকার হতে হচ্ছে তাতে যথেষ্ট উদ্বেগের। একুশে জুলাই শহিদ দিবসের সমাবেশে পরিযায়ী শ্রমিক নিয়ে নেত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছেন ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি।’‌ তিনি বলেন, জেলার প্রতিটি বিধানসভা এলাকা থেকে আইএনটিটিইউসির উদ্যোগে শ্রমিকরা ধর্মতলা সমাবেশে যোগ দেবেন। তার উদ্যোগ নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!