Advertisement
  • দে । শ ভা | ই | রা | ল
  • জুলাই ৫, ২০২৩

হাসপাতালে খন্ডযুদ্ধ। শীতাতপ নয় প্রসূতির ঘর, অভিযোগ জানিয়ে হাতাহাতি, শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতালে খন্ডযুদ্ধ। শীতাতপ নয় প্রসূতির ঘর, অভিযোগ জানিয়ে হাতাহাতি, শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি

ঘর চাই, তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত! এমন আবদার পূরণ না হওয়াতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন মেয়ের বাবা-মা সহ অন্যান্য আত্মীয়স্বজনরা। প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনা দেখতে রাস্তায় জড়ো হলেন সাধারণ মানুষ । অনেকেই মজা দেখার ভঙ্গিতে তাদের উদ্দেশে হাততালি দিলেন। সংবাদ মাধ্যমের খবর, পুলিশ এ ঘটনায় জড়িতদের আটক করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বারবাঁকিতে। সেখানে এক মহিলা গর্ভবতী হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছিলেন তাঁর শ্বশুর বাড়ির লোকেরাই। তা সত্ত্বেও মেয়ের বাপের বাড়ির লোকের অপমানের মুখোমুখি হন তারা। সমাজ মাধ্যমে প্রকাশিত ভিডিও তে দেখা গেছে, নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন মেয়ের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকেরা। রীতিমতো ঘুষি মারতে দেখা যায় একে অপরকে । শ্বশুর রামকুমার জানিয়েছেন পুত্রবধূর বাপের বাড়ির লোকেদের ইন্ধনেই এমন ঘটনা ঘটেছে। তারা স্থানীয় পুলিশের কাছে এ ব্যাপারে বিস্তারিতভাবে বিষয়টি জানিয়েছেন।

বাপের বাড়ির লোকজনেরা জানিয়েছেন, মেয়ের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থা করা যেতে পারত। কিন্তু তা ইচ্ছা করেই করা হয়নি। মেয়েকে কষ্টের মধ্যে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছেন তারা। যদিও শ্বশুর বাড়ির লোকেরা এ অভিযোগকে কার্যত মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। দু পক্ষের বাদানুবাদেই সরগরম হয়ে উঠল হাসপাতাল চত্বর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!