Advertisement
  • দে । শ
  • জুন ২৩, ২০২৫

মজে যাওয়া বেহুলা নদী সংস্কারের আর্জি কৃষকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
মজে যাওয়া বেহুলা নদী সংস্কারের আর্জি কৃষকদের

কয়েক হাজার কৃষক পরিবারের ভরসা বেহুলা নদী কচুরিপানায় ঢাকা পড়েছে। অবিলম্বে সংস্কার জরুরি। কালনার ২টি ব্লকের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদীর সংস্কার চেয়ে রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়াকে আবেদন করেছেন এলাকার বাসিন্দারা। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ‘সেচমন্ত্রী বিষয়টি জানেন। আশা করছি দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।’
কালনার ৬টি মৌজার উপর দিয়ে যাওয়া বেহুলা নদীর জলে এলাকার ১,০১০ একর কৃষিজমির সেচ হয়। নদী পাড়ের ধর্মডাঙা, কোয়ালডাঙা, মীরপুর, রামেশ্বরপুর, ওমরপুর গ্রামের বাসিন্দারা বলছিলেন, নদীর জল ধারণের ক্ষমতা নেই বললেই চলে। তাই গ্রীষ্মে সেচের জল মেলে না। আবার অল্প বৃষ্টিতেই নদীর দু’কূল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!