Advertisement
  • এই মুহূর্তে কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • জুলাই ৬, ২০২৩

তাঞ্জানিয়ায় গড়ে উঠবে প্রথম আইআইটি ক্যাম্পাস, ঘোষণা পররাষ্টমন্ত্রকের

আরম্ভ ওয়েব ডেস্ক
তাঞ্জানিয়ায় গড়ে উঠবে প্রথম আইআইটি ক্যাম্পাস, ঘোষণা পররাষ্টমন্ত্রকের

ভারতের বাইরে প্রথম নিজেদের ক্যাম্পাস খুলবে আইআইটি , মাদ্রাজ। পররাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, পূর্ব আফ্রিকার তাঞ্জানিয়ার জাঞ্জিবারে প্রখ্যাত প্রযুক্তি চর্চার প্রতিষ্ঠানের শাখা খোলা হবে। এব্যাপারে দুই দেশের মধ্যে মোউ স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার এ টুইট বার্তায় একথা জানান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

আফ্রিকা সফরে গিয়ে বুধবার তাঞ্জানিয়ার রাষ্ট্রপতি হুসেইন আলি মুইনয়ির সঙ্গে দেখা করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই দীর্ঘ আলাপ আলোচনার পর নিজের দেশের মাটিতে ভারতীয় ক্যাম্পাস গড়ে তোলার জন্য তিনি  সম্মতি দেন । দুই দেশের শিক্ষা মন্ত্রক ও আইআইটি মাদ্রাজের মধ্যে স্বাক্ষরিত হয় চুক্তি। যতদূর জানা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাস  থেকেই শুরু হবে  ক্যাম্পাস নির্মাণের কাজ।

পররাষ্ট্রমন্ত্রক সূত্রে প্রতিক্রিয়ায় জানানো হয়েছ, মউ স্বাক্ষরের ফলে দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরো দৃঢ়তর হল। বলা দরকার, জাতীয় শিক্ষানীতি  অনুযায়ী, দেশের  ঐতিহ্যশালী ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শাখা বিদেশের মাটিতেও গড়ে তোলার কথা।  তাই সেপথেই এগোনোই এবার শুরু  হল বলে মনে করছে দেশের শিক্ষা মহল। আইআইটি ব্রিটিশ শাসনোত্তর ভারতের শিক্ষাক্ষেত্রে এক গর্ব। আজ তাঁর দ্যুতি ছড়িয়ে পড়ার প্রক্রিয়া শুরু হল  বহির্ভারতেও।  আগামী দিনে আরো যদি এরকম কয়েকটি ভারতীয় আইআইটির ক্যাম্পাস  বিদেশে খোলা হয়,  তাহলে  দেশীয় মনীষার সঙ্গে আন্তর্জাতিক পড়ুয়াদের সংযোগ আরো  বাড়বে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!