Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৮, ২০২২

আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক ।

চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর ১২ ফেব্রুয়ারি দলের জাতীয় কর্মসমিতি গঠন করেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের নবগঠিত জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক আজ । বৈঠকে হাজির থাকবেন মনোনীত ২০ সদস্য। ১২ ফেব্রুয়ারি জাতীয় কর্মসমিতি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তৃণমূলের সর্বভারতীয় সব পদ বিলোপ করা হয় এবং কে কোন পদে থাকবেন তা ঘোষণা করবেন দলের নির্বাচিত চেয়ারপার্সন।

বিশেষ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে তৃণমূল নেত্রী চার পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, সম্ভাব্য মেয়র পরিষদের তালিকাও চূড়ান্ত করতে পারেন । প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে দলের চুক্তি বহাল থাকবে কিনা, এই নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

বৈঠক শুরু হবে বিকেল পাঁচটায়। বিভিন্ন মহলের অনুমান, রাজ্য জুড়ে পুরভোটের কৌশল নির্ণয়, দলের ঘরোয়া সমস্যা, এবং পুরনিগমের মেয়র ও মেয়র পারিষদ গঠনের প্রক্রিয়া ইত্যাদি কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আজ আলোচনায় হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—জাতীয় কর্মসমিতিতে সদস্যদের কাকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে তা ঠিক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন পদে থাকছেন তা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ রয়েছে ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!