Advertisement
  • দে । শ
  • মার্চ ২১, ২০২৫

মৎস দফতরের উদ্দ্যোগ, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে চিংড়ির মীন পেলেন ১২০০ চাষি

আরম্ভ ওয়েব ডেস্ক
মৎস দফতরের উদ্দ্যোগ, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে চিংড়ির মীন পেলেন ১২০০ চাষি

সুন্দরবনের চিংড়ি মাছের সুনাম রয়েছে। অথচ চিংড়ি চাষের ঝক্কি অনেক। বিশেষ করে চিংড়ির মীন সংগ্রহ বড় ঝুঁকির কাজ। সন্দরবনের দুরন্ত সব নদীতে কোমর জলে জাল টেনে জীবন বাজি রেখে সংগ্রহ করতে হয় চিংড়ির মীন বা চারা। তাতে ঘন্টার পর ঘন্টানো জলে থেকে মহিলারা কঠিন রোগে আক্রান্ত হন। এবার এগিয়ে এল ব্লক প্রশাসন। চিংড়ি চাষে উৎসাহ দিতে এবং চিংড়ির উৎপাদন বাড়াতে হিঙ্গলগঞ্জের মৎস্যজীবীদের হাতে চিংড়ির মীন তুলে দেওয়া হল। পঞ্চায়েত সমিতির ও ব্লক মৎস্য দফতরের উদ্যোগে এদিন হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডিতে ভেনামি চিংড়ির মীন তুলে দিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজি, ব্লক বন ও ভূমির কর্মধ্যক্ষ সুরজিৎ বর্মন প্রমুখ।

১২০০ মৎস্যজীবীর হাতে ভেনামি চিংড়ির মীন প্রদান করা হয়। মাছের চারা পেয়ে নুর মহম্মদ গাজি , প্রতিমা মন্ডল, শঙ্কর পাত্র , বিনোদ ঢালি বলেন, ‘কালিন্দী, রায়মঙ্গলের মত দুর্দান্ত নদীতে নেমে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চিংড়ির মীন সংগ্রহ করতে হয়। ‌মাছের চারা সংগ্র করতে গিয়ে বাঘ, কুমিরের ভয় তো রয়েছে, সেই সঙ্গে নানা অসুখ বাসা বাধে শরীরে। সরকার আমাদের মাছ দিয়েছে তাতে আমরা ভীষণ খুশি।’‌ সুন্দরবন এলাকায় মাছ চাষের বিশেষ করে চিংড়ি চাষের গুরুত্ব রয়েছে। এখানকার নোনা জলে চিংড়ি চাষ করে বহু মানুষ অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন। দেশে–‌বিদেশের সুন্দরবন এলাকার চিংড়ি রফতানি হয় প্রচুর। সেক্ষেত্রে বাজারে চিংড়ির চাহিদা রয়েছে সুন্দরবনের মাছ হিসেবে। চিংড়ি রফতানি করে বঢ় অঙ্কের বৈদেশিক মুদ্রাও আসে। অনেকেই চিংড়ি চাষ করে লাভবান হওয়ায় সাম্প্রতিককালে চিংড়ি চাষের প্রতি অনেকেই ঝুঁকেছেন। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকেও একাধিক এলাকাতে এই চিংড়ি চাষ করে রোজগারের পথ বেছে নিয়েছেন। ব্লক বন ও ভূমির কর্মধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এলাকায় চিংড়ি চাষকে বিশেষ ভাবে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছেন। রাজ্য সরকারের মৎস্য দফতরের উদ্যোগে এদিন ভেনামি চিংড়ির একক চাষ প্রকল্পে হিঙ্গলগঞ্জের ৪ টি পঞ্চায়েতের ১২০০ মৎস্যজীবীকে ভেনামি চিংড়ির মীন দেওয়া হয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!