Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২, ২০২৩

আজ অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

গত কালকের তুলনায় আজ বুধবার অনেকটাই ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থার আজ আরও উন্নতি হয়েছে। গত রাতেও তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে। আশার কথা, তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন মাত্রা। তাই চিকিৎসকরা আশান্বিত, তিনি ধীরে ধীরে এখন সুস্থ হচ্ছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ কোন পর্যায়ে রয়েছে, তা জানার জন্য আজ বুধবার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নুমনা পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর ১২টা-সাড়ে ১২টা নাগাদ মেডিক্যাল বোর্ড বসবে বৈঠকে। আজকের মেডিক্যাল বোর্ডের সেই বৈঠকে চিকিৎসকদের সঙ্গে থাকার কথা আছে দুই সিপিএম নেতা বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রের। চিকিৎসকদরে তরফে এই দুই সিপিএম নেতার থাকার বিষয়ে সম্মতিও দেওয়া হয়েছে।

এদিকে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের যে রিপোর্ট এসেছিল, তাতে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, এক ইউনিট রক্ত দেওয়া হবে বুদ্ধদেববাবুকে। তাঁর হিমোগ্লোবিন নেমে গিয়েছে ৮-এ। সেই কারণে তাঁকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, গ্রুপিং করে দেখা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের গ্রুপ এবি নেগেটিভ। শুধু তা-ই নয়, এক বিশেষ ধরনের অ্যান্টিজেনযুক্ত এবি নেগেটিভ রয়েছে তাঁর গ্রুপে। সেই নির্দিষ্ট অ্যান্টিজেনযুক্ত রক্ত জোগাড় করা যায়নি। বিকল্প হিসাবে শুধু এবি নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গিয়েছে। তাই, এখনই রক্ত দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন চিকিৎসকরা। আরও কিছুটা পর্যবেক্ষণ করে তারপর রক্ত দেওয়ার বিষয়ে তাঁরা ভাবনা চিন্তা করবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আপাতত বুদ্ধবাবুর আচ্ছন্নভাব সম্পূর্ণ কেটে গিয়েছে। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন তিনি। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। এর মাঝেই একটানা বাইপ্যাপের মাস্ক পড়ে থাকায় তাঁর অনিচ্ছার কথা চিকিৎসকদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন।

গত শনিবার বিকেলে ফুসফুসে সংক্রমণজনিত কারণে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!