Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৯, ২০২৩

গুরুতর অসুস্থ বুদ্ধদেব। গ্রিন করিডর নিয়ে যাওয়া হল হাসপাতালে

আরম্ভ ওয়েব ডেস্ক
গুরুতর অসুস্থ বুদ্ধদেব। গ্রিন করিডর নিয়ে যাওয়া হল হাসপাতালে

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গুরুতর অসুস্থ। শনিবার তাঁর শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় উডল্যান্ডস হাসপাতাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাম্বুল্যান্স তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আনা হয়। দু’জন চিকিৎসক সহ মোট ৪ জন ছিলেন ওই অ্যাম্বুল্যান্সে। সেই অ্যাম্বল্যান্সে করেই পাইলট কার সামনে রেখে গ্রিন করিডর করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করা হবে  রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার সংবাদ শুনে রাজ্যপাল সিভি আনন্দ বোস দ্রুত হাসপাতালে ছুটে যান এবং বুদ্ধদেববাবুর দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালের পথে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শনিবার হঠাৎ তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এমনিতেই তিনি সিওপিডি-তে দীর্ঘদি ভুগছিলেন। গত চারদিন ধরে তাঁর শরীর খুব একটা ভাল ছিল না। শনিবার বেলার গড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে থাকে তাঁর শরীর। দুপুরের খাওয়া দাওয়ার পরে বাড়তে শুরু করে শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে কমতে থাকে রক্তে অক্সিজেনের পরিমাণ। যা দেখেই চিকিৎসকরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তার পরেই  উডল্যান্ডস থেকে পৌঁছনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাম্বুলেন্স বিকেল ৪ টে ১০ নাগাদ তিনি রওনা দেয় হাসপাতালের পথে। সাড়ে ৪ টে নাগাদ যা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে পৌঁছয় হাসপাতালে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য তৈরি হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসরাও রয়েছেন সেই টিমে। হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!