Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৪

গেরুয়া শিবিরে যোগ দিয়েই তৃণমূলকে আক্রমন তাপসের। দাবি, বিজেপির প্রতি আনুগত্য ১০০ শতাংশ

আরম্ভ ওয়েব ডেস্ক
গেরুয়া শিবিরে যোগ দিয়েই তৃণমূলকে আক্রমন তাপসের। দাবি, বিজেপির প্রতি আনুগত্য ১০০ শতাংশ

বুধবার বিকেলে সল্টলেকে বিজেপি রাজ্য অফিসে গিয়ে, গেরুয়া শিবিরে যোগ দিলেন বরানগরের প্রাক্তন ‘তৃণমূল বিধায়ক’ তাপস রায়। এদিন তাঁর যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বহু নেতা কর্মী।

২০০১ সালে বড়বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের টিকিটে। পরে ২০১১ এবং ২০১৬ সালে  বরানগর আসন থেকে বিধায়ক হন । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আগেই ইস্তফাপত্র জমা দেন তাপস রায় । পদ্ধতিগত ত্রুটির জন্য তাঁর ইস্তফা গ্রহণ করা হয়নি ।

বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিজেপির প্রতি ১০০ শতাংশ তাঁর আনুগত্য থাকবে । আমি আজ থেকে বিজেপি ও মোদিজির পরিবারের সদস্য হলাম। বাংলায় অরাজকতা চলছে। এই সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার। এই সরকার আইনকানুনের কথা বলে। অথচ হাইকোর্টের নির্দেশ মানে না। তাই বিজেপিতে যোগ দিলাম। ‘ অধিকারী পরিবারের প্রতিও তাঁর কৃতজ্ঞতাও প্রকাশ করলেন। বললেন, ‘অধিকারীদের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের। ‘

তাপস রায়ের প্রশংসাও শোনা যায় শুভেন্দু-সুকান্তদের গলায়। নতুন সদস্যকে দলে পেয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দল চায়। তাপস রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছেন তাপস।

তাপস রায়ের দলত্যাগ আটকাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু নিজের সিদ্ধান্তে রদবদল করেননি তাপস।

একসময় কংগ্রেস রাজনীতি করতেন। মধ্য কলকাতার রাস্তার মোড়ে মোড়ে, পথ সভায় তাঁকে ভাষণ দিতে দেখা যেত।বাম আমলে কংগ্রেসই ছিল তাঁর রাজনীতির অবলম্বন। পরে মমতার আকর্ষণে তৃণমূলে যোগ দিয়ে, তাঁর নেতৃত্বের বিস্তার বেড়ে যায়। দলে যথেষ্ট গুরুত্ব পেয়েছিলেন। গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে নিজেই ছিলেন নিজের প্রতিদ্বন্দ্বী। হঠাৎ কী এমন ঘটলো, বদলে গেল তাঁর অসাম্প্রদায়িক মুখ। এ মুখের গতি কোন দিকে, সামনেই লোকসভা নির্বাচন, গঙ্গাপারের বৃহতত্তর উত্তর কলকাতা কি টানছে মধ্য কলকাতার বউবাজার এলাকায় বেড়ে ওঠা গেরুয়া শিবিরের আগন্তুককে। রহস্য আর গুজব একসঙ্গে উড়ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!