Advertisement
  • দে । শ
  • আগস্ট ২২, ২০২৩

ট্রাম্পের হিসাব-নিকাশের পালা সাঙ্গ, প্রাক্তন রাষ্ট্রপতি বৃহস্পতিবার আত্মসমর্পণের ইচ্ছে ঘোষণা করলেন

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রাম্পের হিসাব-নিকাশের পালা সাঙ্গ, প্রাক্তন রাষ্ট্রপতি বৃহস্পতিবার আত্মসমর্পণের ইচ্ছে ঘোষণা করলেন

‘গ্রেপ্তার হতে চলেছি’, নির্বাচনে কারচুপির মামলায় আত্মসমর্পণের আগে বিস্ফোরক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি ঘোষণা করেছেন, গ্রেপ্তার হতে তিনি আটলান্টায়  যাবেন।  কয়েকদিন আগেই নির্বাচনের ফলে কারচুপির অভিযোগে তাঁকে অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করেছিল আটলান্টার জর্জিয়ার আদালত। সেই মামলাতেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করতে চলেছেন ট্রাম্প। যদিও আদালতের নির্দেশকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও পাশাপাশি তোপ দেগে রেখেছেন তিনি।

জর্জিয়ার আদালত গত সপ্তাহেই ট্রাম্পকে অভিযুক্ত হিসাবে ঘোষণা করে দিয়েছে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক চারদিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তকে তালিকাভূক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে ট্রাম্পের আইনজীবীরা পর্যন্ত।

এই মামলাতেই বৃহস্পতিবার আটলান্টায় আদালতে হাজিরা দেবেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, “বৃহস্পতিবার আমি জর্জিয়ার আটলান্টা আদালতে যাব, গ্রেপ্তার হতে।” প্রসঙ্গত, বুধবারই রিপাবলিকানদের প্রেসিডেনশিয়াল ডিবেট থেকেও সরে দাঁড়িয়েছেন ট্রাম্প।

নির্বাচনে কারচুপির অভিযোগে আগেও ওয়াশিংটন আদালতে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশকে প্রতারণা করা, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়া, অধিকার ভঙ্গের মতো অভিযোগ তাঁর বিরুদ্ধে ছিলই। তবে আদালতে হাজিরা দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি নির্দোষ। এছাড়াও পর্নস্টারকে ঘুষ দেওয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের বাসভবনে সরিয়ে ফেলার মতো অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এই সব অভিযেগের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই  বিচারপ্রক্রিয়া শুরু হবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!