- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২২, ২০২৫
আন্তর্জাতিক জলসীমা অতিক্রম, শ্রীলঙ্কায় আটক ৪ ভারতীয় মৎস্যজীবী
আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করার অভিযোগে ৪ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাঁদের মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার সকালে রামেশ্বরম ফিশিং পোর্ট থেকে ৮৮টি নৌকায় করে প্রায় ৪০০ জন মৎস্যজীবী মাছ ধরার জন্য সমুদ্রে রওনা হন। এর মধ্যে ভুলবশত একটা নৌকা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে। থালাইমান্নার এবং ধনুষ্কোডির মধ্যবর্তী স্থানে মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনীর একটা টহলদার জাহাজ সেই নৌকাটিকে আটক করে। ওই নৌকাটিতে তামিলনডুর রামেশ্বরমের ৪ জন মৎস্যজীবী ছিলেন।
মুনিয়াস্বামী নামে মৎস্যজীবীর নৌকা আটক করার পাশাপাশি সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। তদন্তও শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর গ্রেফতার করা মৎস্যজীবীদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মান্নার মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সমুদ্রসীমা লঙ্ঘনের জন্য ১৮৫ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ২৫টি নৌকাও আটক করেছে। ২৯ জুনও আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার জন্য রামেশ্বরমের ৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। প্রায় ৩০০০ মৎস্যজীবী ৩৭০টি নৌকায় করে সমুদ্রে গিয়েছিলেন। ফিরে আসার সময় উত্তর মান্নার অঞ্চলের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদার জাহাজ তাঁদের ঘিরে ফেলে। চরম বিশৃঙ্খলার মধ্যে ৮জন জেলেকে আটক করা হয়। তাঁদের নৌকা আটক করে থালাইমান্নার নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
❤ Support Us







