Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৯, ২০২২

আবার ভারতের প্রশংসায় ইমরান । ইমরানকে কটাক্ষ শরিফ কন্যার, ভারতে চলে যান না কেন ?

ইমরানের অপ্রিয় সত্য ভাষণকে ব্যবহার করবেন বিরোধীরা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার ভারতের প্রশংসায় ইমরান । ইমরানকে কটাক্ষ শরিফ কন্যার, ভারতে চলে যান না কেন ?

গতকাল জাতীর উদ্দেশ্যে ভাষণে ইমরান খান বলেছিলেন, পাকিস্তানে বাইরের কোনও কোনও দেশ প্রভাব খাটাতে সক্ষম হয়, কিন্তু ভারতে তা পারে না। অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণার পরই একথা বলেছিলেন ইমরান। তাঁর অপ্রত্যাশিত এই বিবূতি নিয়ে সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায়। ভূতপূর্ব প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ ইমরানকে কটাক্ষ করে বলেছেন, ‘ভারতকে যদি এতই ভাল লাগে তাহলে উনি ভারতে চলে যাক।’

টানা চার দিনের শুনানির পর পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল ঘোষণা করে, আগের অনাস্থা প্রস্তাব খারিজ করা এবং জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়ার প্রক্রিয়া সংবিধানকে লঙ্ঘন করেছে। এই ঘোষণার পরই শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশে পাক প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, ভারতের অভ্যন্তরিন ব্যাপারে কোনও বিদেশি শক্তি নাক গলাতে পারে না। পাকিস্তানে তারা কী করে হস্তক্ষেপ করে? ইমরানের এই বিবূতিকে এবার হাতিয়ার করে তাঁকে আরও কোনঠাসা করতে মাঠে নেমেছেন বিরোধীরা ।

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর পর লাগাতার ভারতের প্রশংসা করেছেন ইমরান খান । এক. ভারতীয় সেনাবাহিনীর দূষ্টান্তহীন দেশপ্রেম । দুই. ভারতীয় গণতন্ত্রের সচ্ছ্বতা। তিন. অভ্যন্তরীন ব্যাপারে ভারতের স্বনির্ভরতা এবং অন্য কোনও দেশের নাক গলানোকে বরদাস্ত না করা। পাকিস্তানের পর্ধানমন্ত্রীর এসব প্রশংসাকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে বিরোধীরা। ইমরান ভুল বলেন নি। কিন্তু ভারতকে কেন্দ্র করে কোনও বিবূতিতে যে সতর্কতা দরকার তা গ্রাহ্য করেন নি । বেহিসেবি ও অনভিজ্ঞ রাজনৈতিক বলেই অপ্রিয় সত্য বলে দিয়েছেন ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!