- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ২০, ২০২৩
ছাত্রমৃত্যর দিন পুলিশকে কাজে বাধা। গ্রেফতার যাদবপুরের গবেষক ছাত্র জয়দীপ ঘোষ
অন্তর্বর্তীকালীন উপাচার্য নিযুক্ত বুদ্ধদেব সাউ
৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে নবাগত ছাত্রের দুর্ঘটনার পর ওই হস্টেলে পুলিশকে হস্টেলে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তনী ও বর্তমানে ওই বিভাগেই গবেষণারত জয়দীপ ঘোষ। বাড়ি আসল বাড়ি বর্ধমানের কেতুগ্রাম, যাদবপুর বিক্রমগড়ে বাড়ি ভাড়া করে থাকত।
জয়দীপকে শনিবার বিকেল থেকে যাদবপুর থানায় জেরা করার জন্য ডাকা হয় যাদবপুর থানায়। তারপর চলে ম্যারাথন জেরা। এরপর রাত ১১ টা ১৫ মিনিট নাগাদ পুলিশ জানায় জয়দীপ ঘোষকে গ্রেফতার করার করা হল। জয়দীপকে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়। পুলিশ নিজে থেকেই এই এফআইআর করেছিল এই ঘটনায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই জয়দীপ ঘোষই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল থেকে যেদিন প্রথম বর্ষের পড়ুয়া ওপর থেকে পড়ে যাওয়ার পর বিক্রম গড়ের বাড়ি থেকে হস্টেলে চলে আসে জয়দীপ ঘোষ। তারপর প্রথমে সে হস্টেলের গেটে তালা দিয়ে পুলিশ ও মিডিয়াকে হস্টেলে ঢুকতে বাঁধা দেয়। তারপর কেপিসি হাসপাতালেও পুলিশের কাজে বাঁধা দেয় এই জয়দীপ ঘোষ। এই অভিযোগেই জয়দীপকে গ্রেফতার করা হল। কর্তব্যরত পুলিশকে কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। কেন না ছাত্রটি পড়ে যাওয়ার পর হস্টেলের গেটে পুলিশ এলে জয়দীপ বাঁধা দেয়। তারপর হলুদ ট্যাক্সি করে যখন ওই প্রথম বর্ষের পড়ুয়াকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই হলুদ ট্যাক্সিকে অনুসরণ করে পুলিশ কেপিসি হাসপাতালে গিয়ে কাজ করতে শুরু করলে তখনও পুলিশকে বাঁধা দেয় এই জয়দীপ ঘোষ। পুলিশবএখন জানতে চাইছে কে বা কারা জয়দীপকে ওই রাতে ডেকে আনে?
যাদবপুরে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিযুক্ত হলেন বুদ্ধদেব সাউ :
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় যখন রাজ্য তোলপাড়, এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অংকের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তবর্তীকালীন উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার তার ১১টার কিছু পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সিদ্ধান্ত নেন বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করা হল। দায়িত্ব পেয়ে বুদ্ধদেব সাউ বলেন, “একটা সঙ্কট চলছে। ফ্যাল্টি, শিক্ষাকর্মী ছাত্রদের সঙ্গে আলোচনা করে এই সঙ্কট থেকে বার হতে যা করণীয় তাই করতে হবে। তাতে সিসি টিভি লাগানোর বিষয়টাও আছে। আগামীকাল রবিবার। রাজভবন থেকে আমায় জানানো হয় অর্ডার ইস্যু হয়েছে। এই সঙ্কটে প্রশাসনের কি করণীয় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।” এই উপাচার্য ওয়েবকুপার নেতা এবং বিজেপির নেতা। এই প্রসঙ্গে বুদ্ধদেব সাউ বলেন, “আমি কেন সিপিএম নই, কেন তৃণমূল নই এই প্রশ্ন এখন উঠছে কেন?”
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস যাদবপুরের অধ্যাপক, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস সেই বৈঠকে ছিলেন। রাজ্যপাল সেই বৈঠকেই জানান অতি দ্রুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ জরুরি, সেটাই এবার করলেন অচার্য সি ভি আনন্দ বোস।
❤ Support Us






