- দে । শ
- জানুয়ারি ২৯, ২০২৫
উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর স্মরণে হস্তশিল্প ও বিজ্ঞান মেলা
পূর্বস্হলী ২নং ব্লকের সরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মারণ ব্যাধি কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কর্তা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাঁর জন্মসার্ধশতবর্ষকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে স্থানীয় পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয়ে আয়োজিত হল হস্তশিল্প ও বিজ্ঞান মেলা। এই স্কুল ও লাগোয়া ২৫টি স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি হস্তশিল্প ও বিজ্ঞান মডেল প্রদর্শনী ও আলোচনাসভার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘পারুলিয়ার এই স্কুল পঠনপাঠন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বরাবর অগ্রণী ভূমিকা গ্রহণ করে।’ ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সুব্রত সামন্ত, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, স্কুলের পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর ব্যানার্জি, পূর্বস্থলী কলেজের অধ্যক্ষ বিভাস চন্দ্র সাহা, বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণকান্ত কীর্তনীয়া-সহ কালনা বিজ্ঞান মঞ্চের কর্মীরা।
❤ Support Us






