- প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২, ২০২২
পুলিশের অনুমান, মঙ্গলপান্ডে ঘাটে নদীয়ার নিহত তৃণমূল নেতার মুন্ডহীন লাশ।
উত্তর ২৪ পরগণার, ব্যারাকপুর মঙ্গলপান্ডে ঘাটে একটি মুন্ডহীন দেহ নিয়ে বাপক চাঞ্চল্য তোইরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
চিত্র সংগৃহীত
উত্তর ২৪ পরগণার, ব্যারাকপুর মঙ্গলপান্ডে ঘাটে একটি মুন্ডহীন দেহ নিয়ে বাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ভেসে আসা দেহটি নদীয়ার ধুবুলিয়া থানা এলাকার তৃণমূল নেতা বাবু সোনা বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ এ ব্যাপারে অনুমান মুখ খোলেনি। ২৪ আগস্ট নিখোঁজ হয়ে যান বাবু সোন। পুলিশ বাবু সোনার স্ত্রী নমিতা ও তাঁর প্রেমিক প্রহ্লাদকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। প্রসেনজিৎ ঘোষ নামে আরেকজনকেও আটক করা হয়। তিন জনই বাবু সোনার রক্তাক্ত জামা কাপড় আর খুনের সময় ব্যবহৃত অস্ত্র দেখিয়ে দেয়।
এর পর শঙ্কর ঘোষ নামক আরেকজনকে গ্রেপ্তার করা হয়। বাবু সোনার দেহ খুঁজে বের করার তল্লাশি চলতে থাকে। বৃহস্পতিবার ধুবলিয়া থানা জানতে পারে, মঙ্গল পান্ডে ঘাটে একটি মন্ডহীন দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে যায়, ঘটনাস্থলে। পুলিসের অনুমান, দেহটি নিহত তৃণমূল নেতার। পরিবারের লোকজনদের সনাক্ত করার কথা বলা হয়েছে।
❤ Support Us








