Advertisement
  • দে । শ
  • জুন ১৭, ২০২২

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ ভাসছে। বিপদসীমার ঊর্দ্ধে একাধিক নদী । ধস অব্যাহত। পাহাড়ি এলাকায় পর্যটকরা আটক।

দক্ষিণবঙ্গে আকাশ অংশত মেঘলা। গরমের দাপট কমেনি।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রবল বর্ষণে উত্তরবঙ্গ ভাসছে। বিপদসীমার ঊর্দ্ধে একাধিক নদী । ধস অব্যাহত। পাহাড়ি এলাকায় পর্যটকরা আটক।

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ আর পাশের রাজ্য অসম ভাসছে। নিম্ন অসমে পরিস্থিতির রূপ বদল নেই। বিপদ সীমার ঊর্দ্ধে ছুটছে মহাবলী ব্রক্ষ্ণপুত্র আর শাখাপ্রশাখারা । উত্তরবঙ্গে ফেটে পড়ছে তিস্তা ও অন্যান্য নদী। আভাস দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কোথাও কোথাও কেবল ক্ষীণ বর্ষণ দেখিয়েই মেঘ আকাশে এখনও শান্ত। আবহাওয়া দপ্তরের আগাম বার্তা আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণের সম্ভাবনা নেই । গুমোট গরম যেমন আছে তেমনি থাকবে।

উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি উপছে পড়ছে। বিপদসীমার ঊর্দ্ধে বিভিন্ন নদী। পাহাড়ি এলাকায় ধস নামছে। ধসের চেহারা বিপদজনক হয়ে উঠতে পারে। একাধিক এলাকায় রাস্তা বন্ধ। আটকে পরেছেন সিকিম ও দার্জিলিংয়ে আগত পর্যটকরা । চিত্র সেই একই, প্রতিবছর যা ঘটে।

কলকাতার আকাশ অংশত মেঘলা । গুমোট আবহ । হাওয়া বইছে । গরমের দাপটও অব্যহত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!