Advertisement
  • দে । শ
  • জুন ২৬, ২০২৫

পুকুরে জাল ফেলে উদ্ধার হল একটি অত্যাধুনিক ড্রোন। হিঙ্গলগঞ্জের গ্রামে ফের চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
পুকুরে জাল ফেলে উদ্ধার হল একটি অত্যাধুনিক ড্রোন। হিঙ্গলগঞ্জের গ্রামে ফের চাঞ্চল্য

পুকুরে জাল ফেলে উদ্ধার হল একটি অত্যাধুনিক ড্রোন। কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জে কাটাখালি গ্রামে গৌড়েশ্বর নদীর সেতুর ওপর দেখা ড্রোন উড়তে। তারপরে হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রামের মদনমোহন এবিএস হাইস্কুলের মাথায় রাতের বেলা ড্রোন উড়তে দেখা গিয়েছিল। কাছেই বাংলাদেশ সীমান্ত । রাতের আকাশে বারবার ড্রোন নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। ২ বারই ড্রোন বাংলাদেশের দিকে উড়ে যেতে দেখেছেন প্রত্যদর্শীরা। এবার রাতের বেলা ড্রোন আছড়ে পড়স পুকুরের জলে। এবারও উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গাজি পাড়ার ঘটনা। পুকুরে ড্রোন দেখে হিঙ্গলগঞ্জ থানায় খবর দেন এলাকার মানুষ। পুলিশ এসে জাল ফেলে পুকুর থেকে উদ্ধার করা ড্রোনটি। সান্ডেলবিল পঞ্চায়েতের সদস্য মহসিন গাজি বলেন, রাত তখন পৌনে ১২ টা নাগাদ আমরা একটা শব্দ শুনে বাইরে এসে দেখি পুকুরে ড্রোন পড়েছে। সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ থানায় ফোন করি। সঙ্গে সঙ্গে বড়বাবু বাহিনী নিয়ে চলে আসেন। জাল ফেলে ড্রোনটি তোলা হয়। পুলিশ সেটি থানায় নিয়ে গেছে। মহসিন বলেন, কাছেই বাংলাদেশ সীমান্ত। ড্রোনটি বাংলাদেশ থেকে এসেছে কিনা বলতে পারব না। তবে এখানে এসে সম্ভবত ব্যাটারির জোর কমে যাওয়ায় সেটি পুকুরে পড়ে যায়। পুলিশ নিয়ে গেছে ড্রোনটি। প্রত্যক্ষদর্শী লতিফ মন্ডল বলেন, ঘরে বসে টিভি দেখছিলাম। হঠাৎ বাইরে পুকুরের উপরে গোঁ গোঁ শব্দ শুনে আমার স্ত্রী আমাকে ডেকে আনেন। অন্ধকারে চারিদিক ভালো করে নজর করা যাচ্ছে না। আওয়াজটা আসছিল পুকুরে ওপর থেকে। দেখলাম পুকুরের জল , শ্যাওলা ঘুরপাক খাচ্ছে। তিনি বলেন, ‘‌প্রথমে ভাবলাম পুকুরের মধ্যে থেকে গ্যাস বেরুচ্ছে। পরে আলো ফেলে দেখা গেল একটা ড্রোন জলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। জাল ফেলে ড্রোনটিকে পুকুর থেকে তোলেন কেনা গাজি।’‌ তিনি বলেন, ‘‌দেখি পুকুরে মধ্যে ড্রোন ঘুরছে। পুকুরের জল, শ্যাওলা পাক খাচ্ছে। পুকুরে নেমে জাল ফেলে সেটাকে যখন তুলি তখন আর ঘুরছে না।’‌ পুলিশ জানায়, অত্যাধুনিক ড্রোনটির ৫ টি ক্যামেরা। তবে সেটা কোথা থেকে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!