- দে । শ
- মার্চ ২১, ২০২২
শুরুতেই বন্ধ বিশ্বভারতীর উচ্চমাধ্যমিক পরীক্ষা । পড়ুয়াদের একাংশ আটকে দিল গেট ।
পড়ুয়াদের একাংশ আটকে দিল গেট ।
আজ থেকেই বিশ্বভারতীতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রথম দিন বাংলা এবং হিন্দি । কিন্তু ছাত্রদের আন্দোলনের জন্য পরীক্ষায় ব্যাঘাত ঘটল । সব ছাত্রছাত্রী সরাসরি বাধা দেয়নি, তবে একাংশ আন্দোলনকারীর সর্মথনে তারা পরীক্ষা বয়কট করে এবং ভাষা ও বিদ্যাভবনের গেট আটকে দেয়। এ জন্য পরীক্ষার্থীদের একটা বড় অংশ হলে ঢুকতে পারেনি। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একাংশের অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার কোনও উদ্যোগ নিচ্ছে না। অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ২০০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ।
পরীক্ষা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা অবিভাবকদের সঙ্গে বৈঠকে বসে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অনলাইনে হবে । কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই দুটি পরীক্ষা অফলাইনে হবে।এই বিষয়ে
এসএফআই নেতা সোমনাথ সৌ এবং শুভ নাথ জানিয়েছেন, আন্দোলনরত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বাধা দিতে যাবে না। অবিভাবকদের সঙ্গে বৈঠক করে আমরা জানিয়ে দিয়েছি। এখন অভিভাবকরা চাইলে তাঁরা পরীক্ষা বন্ধ করবেন। কারণ, পরীক্ষা অনলাইন হওয়া উচিত।
❤ Support Us






