চর >।পর্ব ২।

সেদিনও সন্ধ্যার আগেই আকাশ নেমে এসেছিল মাটিতে। তাকিয়ে মনে হয়েছিল গোটা আকাশটা যেন একটা যুদ্ধক্ষেত্র। বিদ্যুতের তলোয়ার দিয়ে গোটা আকাশটাকে যেন কেউ ফলা ফলা করে চিরে দিচ্ছে। দূর থেকে হুড় হুড় করে পাড় ভাঙার শব্দ ভেসে আসছিল। বিদ্যুতের আলোয় দূরের বাড়িগুলোর আধ ভাঙা প্রান্তর ঝলসে ঝলসে উঠছিল সেদিন