Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৮, ২০২৫

দলের কাছে শৃঙ্খলার পাঠ হুমায়ুনের

আরম্ভ ওয়েব ডেস্ক
দলের কাছে শৃঙ্খলার পাঠ হুমায়ুনের

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আবারও দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন। তিনি জানান, ‘পুরনো কথা ভুলে যান, এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব !’ শোভদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে হুমায়ুনের শরীরি ভাষা ও কথার সুর ছিল নরম। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অবাক করে দিয়ে এদিন বিধানসভায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সাথে তাঁকে সাক্ষাৎ করতে দেখা গেল। এ নিয়ে হুমায়ুন বলেন, ‘এটাই সৌজন্য, বিধানসভায় আমরা সবাই এক।’

সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা বক্তব্য দিয়ে বিতর্কে জড়ান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ‘দলের আগে জাত বড়ো’ মন্তব্য করে তোলপাড় ফেলে দেন রাজ্য রাজনীতির অঙ্গনে। মুর্শিদাবাদে বিরোধী দলনেতাকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিও দেন। এরপরই তাঁকে শো-কজ করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শো-কজের ২ পাতার জবাব দেন ভরতপুরের বিধায়ক।নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, তিনি বিধানসভার শৃঙ্খলা ভঙ্গ করেননি তাই এ নিয়ে তিনি ভীত নন। জবাব সন্তোষজনক না হওয়ায়, মঙ্গলবার শৃঙ্খলা কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ পান তিনি।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কমিটির বৈঠকে, হুমায়ুনকে দলের নীতি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে কে বোঝান যে, শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল অস্বস্তিতে পড়ে এমন কোনো কাজ বা বক্তব্য রাখা থেকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত বিষয় কিছু থাকতেই পারে, কিন্তু দল করলে দলের নীতি আর আদর্শ মেনে চলতেই হবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। যদি কোনো অভিযোগ থাকে, সেটা নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। কমিটির পক্ষ থেকে আরো জানানো হয় যে, হুমায়ুন এ নিয়ে দ্বিতীয়বার শো-কজ হলেন। এটিই শেষ সতর্কবার্তা। বারবার শো-কজ হলে পরিণতি হতে পারে সাসপেনশন। বৈঠক শেষে ‘বদলে যাওয়া’ হুমায়ুন বলেন, ‘দলের শৃঙ্খলা মেনে চলাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি সম্মানিত, ওনারা আমাকে বুঝিয়েছেন। এখন থেকে আমি শৃঙ্খলা মেনে চলব। দলনেত্রীর নির্দেশ অনুসরণ করব।’

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না, বলে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। তাঁর সে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি ঘোষণা করেছে ১৩ এপ্রিল তাঁরা মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি নেবে। এই প্রসঙ্গে হুমায়ুন বলেছেন, ‘এখন এসব কিছু বলব না, ১৩ তারিখ আসুক, তারপর দেখা যাবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!