Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৬, ২০২৫

উত্তর-পশ্চিম ভারতে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর-পশ্চিম ভারতে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে , আসন্ন গ্রীষ্মে উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের দিন সংখ্যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হতে পারে। এই অঞ্চলে সাধারণত পাঁচ থেকে ছয় দিন তাপপ্রবাহ দেখা যায়, তবে এই বছর তা ১০ থেকে ১২ দিন হতে পারে। পশ্চিম ও মধ্য ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। তবে, রাজস্থান থেকে আসা বায়ুর কারণে ৩ দিন পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে ২০-৩০ কিমি/ঘণ্টা গতিতে ধূলিঝড় হতে পারে। এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আইএমডি।

আইএমডি-এর কর্মকর্তা বৈজ্ঞানিক সোমা সেন রায় বলেন, ‘পশ্চিম ও মধ্য ভারত এই বছর স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের পরিস্থিতি দেখবে। সাধারণত উত্তর-পশ্চিম ভারতে ৫-৬টি তাপপ্রবাহ দিন ঘটে। এই বছর, আমরা আশা করছি ১০-১২টি তাপপ্রবাহ দিন হবে।’ তিনি আরো যোগ করেন, যদিও পূর্বাভাসে পুরো মৌসুম জুড়ে তাপমাত্রা বেশি থাকার কথা বলা হয়েছে, আইএমডি প্রতিদিনের পূর্বাভাস আপডেট করবে। ২০২৪ সালের মতো এবছরও সর্বোচ্চ গরমের রেকর্ড হবে কি না তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালকে ভারতের সবচেয়ে গরম বছর হিসাবে রেকর্ড করেছিল। দেশজুড়ে ৫৫৪টি তাপপ্রবাহ হয়েছিল। মরশুমি তাপপ্রবাহের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহ তখন ঘটে, যখন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি হয়।

আইএমডি’র সর্বশেষ মরশুমি তাপপ্রবাহ আউটলুক [মার্চ থেকে মে] সতর্কতা জারি করেছে, দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তবে দক্ষিণ-পেনিনসুলার ভারতের কিছু অংশ এবং উত্তর-পূর্বের কয়েকটি বিচ্ছিন্ন অঞ্চলে স্বাভাবিক বা কিছুটা কম তাপমাত্রা থাকতে পারে। উত্তর ভারত এই দিনগুলিতে উচ্চতর তাপমাত্রার সম্মুখীন হবে, দিল্লি ও তার আশপাশের অঞ্চলে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!