Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৪, ২০২২

রমজানে নিষ্প্রভ বিরোধী ঐক্যের তেজ । আপাতত নিরাপদ ইমরান । দূর থেকে পরিস্থিতি লক্ষ করছে সামরিক নেতৃত্ব। আমেরিকা সুর চড়ালে, পাল্টা গলা বাজাবে চিন ।

ইমরানের দাবি, ভোট হলে একাই ক্ষমতায় ফিরবে ইনসাফ পার্টি ।

বাহার উদ্দিন
রমজানে নিষ্প্রভ বিরোধী ঐক্যের তেজ । আপাতত নিরাপদ ইমরান । দূর থেকে পরিস্থিতি লক্ষ করছে সামরিক নেতৃত্ব। আমেরিকা সুর চড়ালে, পাল্টা গলা বাজাবে চিন ।

এ পর্যন্ত পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন নি। ১৯৪৯ সাল থেকে একই কর্কশ ধারা বইছে। আমলাতন্ত্র আর সামরিক তন্ত্রের হাতে পুতুলের মতো নাচতে হচ্ছে রাজনীতির খেলোয়ারদের । আযুব খান থেকে ইয়াহিয়া খান, জিয়াউল হক থেকে পারভেস মুশারফের মতো সামরিক প্রধানরা নীরক্ত অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসেছেন । কুর্সিতে বসেই বলেছেন, অবিলম্বে নির্বাচন করে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে । এসব প্রতিশ্রুতি নিছক ফাঁপা আওয়াজ । ক্ষমতা ভোগ করেছেন। গণ-আন্দোলনের চাপে ক্ষমতা থেকে সরে গিয়েছিলেন আয়ুব খান ও ইয়াহিয়া খান । জুলফিকর আলি ভুট্টোকে ফাসি দিয়ে জামাতে ইসলামির সমর্থন নিয়ে ক্ষমতায় বসে ছিলেন জিয়াউল হক । বিমান দুর্ঘটনায় তাঁর মূত্যুতে সামরিক শাহির অবসান ঘটে । পরে পিপলস পার্টি থেকে নাওয়াজ শরিফের মুসলিম লিগ পর্যন্ত যাঁরাই ক্ষমতায় এসেছেন, তাঁদের সেনাতন্ত্র কখনো মেয়াদ পূর্ণ করার সুযোগ দেয়নি । প্রাক্তন প্রধানমনত্রী নাওয়াজ শরিফ এখন বিদেশে নির্বাসিত। সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ক্রিকেট তারকা ইমরান খান । সম্প্রতি তাঁর কাছ থেকে সেনারা সরে দাঁড়ালে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খানিকটা জায়গা পায়। কৌশল প্রিয় ইমরান অনাস্থা নাকচ করিয়ে, পার্লামেন্ট ভেঙে দিয়ে ভোটের ডাক দিয়েছেন । ভোট অবিলম্বে হওয়ার সম্ভাবনা কম । ইমরান বলেছেন, আমেরিকা তাঁকে সরাতে চাইছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রা-কাড়েন নি।সেনা কর্তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতির উপর চোখ রেখেছে । বলেছে, আমরা ঝুট ঝামেলায় নেই । সত্যি কি নিরপেক্ষতা বজায় রাখবে ফৌজি কর্তূপক্ষ? না, আবার ফৌজি শাসনের প্রত্যাবর্তন ঘটবে । ইমরান আপাতত নিজেকে নিরাপদ ভাবছেন । ঝকঝকে, স্বাভাবিক মনোভাব প্রদর্শন করে বলতে চাইছেন, ভোট হলে একাই তাঁর দল ইনসাফ পার্টি ক্ষমতায় আসবে । ইমরানের হাবভাব দেখে মনে হচ্ছে, সেনাকর্তূপক্ষের সঙ্গে কোথাও তাঁর সমঝোতা তৈরি হয়েছে। অথএব কুর্সি আপাতত নিরাপদ ।

রমজান শুরু হয়েছে । এই মাসে বিরোধীদের পক্ষে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব নয় । ইতিমধ্যে ইমরান চাপ থেকে বেরিয়ে আসবেন এবং সেনার সমর্থন নিয়েই সম্ভবত ভোটের দিকে এগোবেন ।পাক সরকারের পক্ষ থেকে সার্কুলার জারি করে বলা হয়েছে, ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন । পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন।

জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া এবং অনাস্থা প্রস্তাব প্র্যাত্যাখ্যিত হওয়ার পর বিরোধীরা সেভাবে জোট বাধতে পারে নি । রাস্তায় আন্দোলন নেই । তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন । আজ তাঁর শুনানি । সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তার উপর ভবিষ্যত পরিস্থিতি নির্ভর করছে । আমেরিকা ইমরানের পাশে নেই । চিন থেকেও নিশ্চুপ । ইসলামাবাদের ঘরোয়া রাজনীতিতে নাক গলাতে আগ্রহ দেখাচ্ছে না । পাকিস্তানের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে কোনও মন্তব্য করে নি। আমেরিকা গলা চড়ালে চিনও স্বর উঁচু করবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!