Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৭, ২০২৩

পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাবে আলোচনা, আজই বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাবে আলোচনা, আজই বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু

পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির তরফে আনা মুলতুবি প্রস্তাব বৃহস্পতিবার গৃহীত হল বিধানসভায়। এই মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা হবে আজই বেলা ২টো থেকে ৩টে পর্যন্ত। এই আলোচনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার বিধানসভায় মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বিধানসভায় পঞ্চায়েত নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে এই মুলতুবি প্রস্তাব আনেন। গতকাল মালদা ও রাজ্যের অন্যত্র নারী নির্যাতন নিয়ে বিধানসভায় বিজেপি মুলতুবি প্রস্তাব আনলেও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন, তারপর বিজেপি ওয়াক আউট করে। তবে  বৃহস্পতিবার বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত হয়।

অধ্যক্ষ জানিয়ে দেন এই মুলতুবি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত আলোচনা হলেও কোনও ভাটাভুটি হবে না।

এদিকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ২টোয় বিধানসভায় আসবেন, তিনি এই মুলতুবি প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন বলেই আলোচনার সময় দুপুর ২টো থেকে ৩টে রাখা হয়েছে। তবে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে কেন ২টোয় আলোচনার সময় ঠিক করা হল তা নিয়ে।

এদিকে তৃণমূল পরিষদীয় দলের তরফে জানা গেছে, শাসক দল চাইছে, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাবে ব্যালট বক্স লুঠ করতে, জলে ফেলতে বলে ভাষণ দিয়েছেন তার ফলেই দেখা গেছে। শাসকদল আজ এই বিষয় আলোচনায় তুলে শুভেন্দুকে কোনঠাসা করার প্রস্তুতি নিচ্ছে। আর এই কারণেই শাসকদল পঞ্চায়েত নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বিজেপির আানা মুলতুবি প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!